চুক্তি ভঙ্গের অপরাধে ১২ মাস নির্বাসিত আফগান ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: চুক্তিভঙ্গের দায়ে আফগানিস্তানের স্পিনার নুর আহমেদকে ১২ মাসের জন্য নির্বাসিত করল সংযুক্ত আরব আমিরশাহির টি টোয়েন্টি লিগ কর্তৃপক্ষ। অর্থা‍ৎ আগামী এক বছর সংযুক্ত আরব আমিরশাহির টি-টোয়েন্টি লিগে খেলতে পারবেন না নুর। এ নিয়ে এখনও পর্যন্ত দুই আফগান ক্রিকেটার আরব আমিরশাহির টি টোয়েন্টি লিগ থেকে নির্বাসিত হলেন। এর আগে জোরে বোলার নবীন উল হককেও চুক্তিভঙ্গের জন্য নির্বাসিত হয়েছিলেন।

ক্রিকেট বিষয়ক এক আন্তর্জাতিক ওয়েবসাইট জানিয়েছে, আফগানিস্তানের স্পিনার নুর আহমেদকে কিনেছিল শারজা ওয়ারিয়র্স। দুই বছরের জন্য তাঁকে কিনে নিয়েছিল দলটি। দ্বিতীয় মরসুম শুরুর আগে চূড়ান্ত চুক্তিতে সই করতে তিনি রাজি হননি। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি লিগের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি খেলার কথা জানান তিনি। দ্বিতীয় মরসুমে শারজা ওয়ারিয়র্সের হয়ে খেলার ব্যাপারে বেঁকে বসায় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ নালিশ ঠুকে দেয়। সেই নালিশের ভিত্তিতে প্রথমে নুরকে ২০ মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল। পরে তরুণ ক্রিকেটারের বয়স এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে শাস্তির মেয়াদ কমিয়ে ১২ মাস করা হয়েছে।

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শারজা ওয়ারিয়র্স কর্তৃপক্ষ নুরকে আরও এক বছর চুক্তি বৃদ্ধির অনুরোধ করেছিল। কিন্তু আগেভাগে চুক্তি করা সত্বেও তা মানতে চাননি নুর। এর পরেই নুরের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনে শারজা ওয়ারিয়র্স কর্তৃপক্ষ। সেই অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। তদন্তে নুরের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ প্রমাণ হয়েছে। তাই তাঁকে ১২ মাসের জন্য নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ উল্লেখ্য, আগামী আইপিএলের গুজরাত টাইটান্সের হয়ে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন আফগানিস্তানের তরুণ স্পিনার।

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন