দ্বিতীয়বার বাবা হলেন বিরাট কোহলি, অনুষ্কার কোল আলো করে পুত্র সন্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয়বার বাবা হলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। এবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত আর অনুরাগীদের এই সুখবর জানিয়েছেন কোহলি। সদ্যোজাত সন্তানের নাম রাখা হয়েছে অকায়।  

তিন বছর আগে প্রথমবার বাবা হয়েছিলেন বিরাট কোহলি। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অনুষ্কা। ওই কন্যা সন্তানের নাম ভামিকা রেখেছিলেন বিরুষ্কা। গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল, বিরাট পত্নী অনুষ্কা দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। সেই জল্পনাকে ইন্ধন জুগিয়েছিলেন বিরাট। প্রথমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। পরে অবশ্য গোটা সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন।

দ্বিতীয়বার বাবা-মা হওয়ার বিষয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। তবনে ভারতের তারকা দম্পতির ফের বাবা-মা হওয়ার কথা ফাঁস করে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। এক ভিডিয়ো বার্তায় প্রোটিয়া ক্রিকেটার বলেন, ‘আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি, অনুষ্কা দ্বিতীয়বার মা হতে চলেছে। এই কঠিন সময়ে ওর পাশে থাকা বিরাটের কর্তব্য।’ এদিন ইনস্টাগ্রামে বিরাট দ্বিতীয়বার বাবা হওয়ার কথা জানিয়ে লিখেছেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি আমরা আমাদের পুত্র সন্তান এবং ভামিকার ছোট্ট ভাই অকায়কে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি। আমাদের জীবনে এই সুখের সময়ে সবার শুভেচ্ছা ও আশীর্বাদ চাইছি। সেই সঙ্গে সবাইকে অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে যেন সম্মান জানানো হয়।’

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন