২২ মার্চ শুরু আইপিএল, প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই-বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর আইপিএলের আংশিক সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম পর্বে ১৭ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের তরফে জানানো হয়েছে, চলতি বছর আইপিএল শুরু হবে ২২ মার্চ। প্রথম দিন মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর কলকাতা নাইট রাইডার্স প্রথম মাঠে নামছে ২৩ মার্চ। কলকাতার ইডেনে শাহরুখ খানের দল মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।

চলতি বছরই দেশে লোকসভা ভোট রয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ভোট হতে পারে বলে জল্পনা। ফলে ওই সময় পর্যাপ্ত নিরাপত্তার অভাবে আইপিএল বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। যেহেতু এখনও নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি, তাই আইপিএলের পুরো ক্রীড়াসূচি ঘোষণা করতে পারেনি আইপিএল গভর্নিং কাউন্সিল। পরিবর্তে বৃহস্পতিবার আংশিক ক্রীড়াসূচি ঘোষণা করেছে। ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত। ১৭ দিনের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে। ওই ১৭ দিনে মোট ২১টি ম্যাচ হবে। শনি ও রবিবার দুটি করে ম্যাচ হবে।

প্রথম দিন অর্থা‍ৎ ২২ মার্চ মাঠে নামছে গত বার ট্রফি জেতা চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরের দিন ২৩ মার্চ শনিবার মোহালিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পঞ্জাব এবং দিল্লি। রাতে ইডেনে মুখোমুখি হবে কলকাতা এবং হায়দরাবাদ। ২৪ মার্চ রবিবার দুপুরের ম্যাচে খেলবে রাজস্থান এবং লখনউ। রাতের ম্যাচে খেলবে গুজরাত এবং মুম্বই। ২৯ মার্চ শুক্রবার কলকাতা দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। তৃতীয় ম্যাচে কেকেআর মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। ওই ম্যাচ হবে বিশাখাপত্তনমে।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে