ফের সাতসকালে ইডির হানা ৬ জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের সাতসকালে ইডির হানা কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনার ছয় জায়গায়। শুক্রবার আমদানি-রফতানি ব্যবসা সংক্রান্ত একটি মামলাতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

শুক্রবার সকাল থেকে কলকাতা ও তার আশেপাশের এলাকায় একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি আধিকারিকরা। এদিন কলকাতার বিজয়গড়ে এক ব্যবসায়ীর বাড়িতে যান ইডি আধিকারিকরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন প্রথমে ভুল করে গোবিন্দ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা। এরপর শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী অরুপ সোমের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, শাহজাহানের বিরুদ্ধে যে খুন ও জমি দখলের অভিযোগ ছিল, তার ভিত্তিতে একটি ইএসআইআর দায়ের করে ইডি। সেই মামলাতেই এদিন ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। তদন্তকারীরা জানতে পেরেছেন, অরূপ সোম নামে এই ব্যবসায়ী একটা সময়ে রেলে কাজ করতেন। পরে তিনি মাছের ব্যবসা শুরু করেন।

পাশাপাশি হাওড়ার হালদারপাড়ার পার্থ প্রতীম সেনগুপ্তের বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিকরা। আমদানি-রফতানি সংক্রান্ত মামলায় ব্যবসায় অনিয়মের কারণে নতুন করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেই ভিত্তিতেই পার্থ সেনগুপ্তের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, মধ্য হাওড়ার এই ব্যক্তি মাছের ভেড়ি ব্যবসার সঙ্গে যুক্ত। চিংড়ি মাছের ব্যবসা রয়েছে এই পার্থবাবুর। জানা গিয়েছে, শাহজাহান ঘনিষ্ঠ এই ব্যক্তি দুটি বাড়ি কিনেছেন। উল্লেখ্য, আগামী ২৯ ফেব্রুয়ারি ইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শেখ শাহজাহানদের। এর আগে তিন বার হাজিরা এড়িয়েছেন শাহজাহান।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের