পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তেলেঙ্গানার বিধায়ক লাস্য নন্দিতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হায়দ্রাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু  হল ভারত রাষ্ট্র সমিতির বিধায়ক লাস্য নন্দিতার।  জানা গিয়েছে, প্রথমবার বিধায়ক হওয়া ৩৭ বছরের লাস্য নন্দিতার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এই ঘটনার জেরে গুরুত্বর জখম হন নন্দিতা। দুর্ঘটনার পরপরই লস্য নন্দিতাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মাত্র দশ দিন আগে নরকতপল্লীতে আরেকটি দুর্ঘটনায় সামান্য আহত হয়েছিলেন লাস্য নন্দিতা। ১৩ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে নালগোন্ডা যাওয়ার পথে একটি দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় প্রাণ হারান তাঁর হোমগার্ড। তবে নন্দিতা  প্রাণে বাঁচলেও আর শেষ রক্ষা হল না।

প্রসঙ্গত,  ১৯৮৬ সালে হায়দরাবাদে জন্ম হয়  লাস্য নন্দিতার ।  প্রায় এক দশক আগে রাজনীতিতে পা রাখেন। ২০২৩ সালের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট থেকে প্রথমবার  বিধায়ক  হিসাবে নির্বাচিত হন। এরআগে তিনি কাভাদিগুদা ওয়ার্ডে কর্পোরেটর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। নন্দিতার আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিআরএস নেতা কেটি রামা রাও। এই দুর্ঘটনার জেরে লাস্য নন্দিতার গাড়ির চালক গুরুত্বর আহত হয়েছেন। তার বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট