২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ‘দিল্লি চলো’ অভিযান স্থগিত রাখলেন আন্দোলনকারী কৃষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, খানাউরি: পঞ্জাবের কৃষকদের দিল্লি অভিযান ঘিরে গত কয়েকদিন ধরেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে পঞ্জাব-হরিয়ানা সীমান্ত সংলগ্ন একাধিক এলাকা। বুধবারই পুলিশের সঙ্গে প্রাণ হারিয়েছেন শুভকরণ সিং নামে এক ২১ বছরের তরুণ কৃষক। পাশাপাশি গত কয়েকদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আন্দোলনকারী তিন কৃষক। পরিস্থিতি ক্রমশই যখন উত্তপ্ত হয়ে উঠছে ঠিক তখনই ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ‘দিল্লি চলো’ অভিযান স্থগিত রাখার ঘোষণা করল সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)। শুক্রবার রাতে খানাউরি সীমান্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে ‘দিল্লি চলো’ অভিযান স্থগিত রাখার কথা জানান এসকেএম নেতা সরবন সিংহ পান্টর।

তবে ‘দিল্লি চলো’ অভিযান স্থগিত রাখলেও আন্দোলন থেমে থাকবে না বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘শুভকরণ সিংহের মৃত্যুর প্রতিবাদে শনিবার খানাউরি ও শম্ভু সীমান্তে মোমবাতি মিছিল (ক্যান্ডেল মার্চ) করা হবে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) চুক্তি সাধারণ কৃষকদের পক্ষে কতটা সর্বনাশের তা নিয়ে আলোচনার জন্য বুদ্ধিজীবীদের ডাকা হবে। তাঁরা আলোচনাসভায় বিশ্ব বাণিজ্য সংস্থার কুফল তুলে ধরবেন। ২৭ ফেব্রুয়ারি কৃষক সংগঠনের নেতারা বিশেষ বৈঠকে বসবেন। ২৯ ফেব্রুয়ারি আন্দোলনের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।’

উল্লেখ্য, একাধিক দাবি-দাওয়া নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি থেকে ‘দিল্লি চলো’ অভিযানে সামিল হয়েছে পঞ্জাবের কৃষকরা। প্রায় ১৪ হাজার কৃষক ওই আন্দোলনে সামিল হয়েছেন। গত কয়েকদিন ধরে পঞ্জাব-হরিয়ানার খানাউরি, শম্ভু সীমান্ত পেরিয়ে দিল্লির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা। যদিও পুলিশি বাধায় তা সম্ভব হচ্ছে না।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী