জুরেলের মধ্যে ধোনিকে দেখতে পাচ্ছেন গাভাসকার

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার উইকেট রক্ষক ধ্রুব জুরেলের প্রশংসা শোনা গেল কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকারের মুখে। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ৯০ রান করে ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছেন জুরেলের। জুরেলের এই কীর্তিকে কুর্নিশ জানিয়ে গাভাসকার জানান, জুরেলের মধ্যে তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পাচ্ছেন।

এদিন জুরেল যখন একা হাতেই এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই চালাচ্ছেন, তখন ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। ধারাভাষ্য দিতে গিয়ে গাভাসকার উইকেট রক্ষক ধ্রুব জুরেলের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন। জুরেলের প্রশংসা করে গাভাসকার জানান, ‘জুরেলের শতরান হাতছাড়া হয়েছে ঠিকই। কিন্তু ভবিষ্যতে জুরেল আরও অনেক শতরান করবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। জুরেলের উপস্থিত বুদ্ধি এতটাই যে সে সেটাকে কাজে লাগিয়ে শতরান করতে পারবে। আমি জুরেলের মধ্যে মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পাচ্ছি।‘

উল্লেখ্য, জুরেল যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন ভারতের সাত উইকেট পড়ে যায়। এরপর কুলদীপ যাদবকে সঙ্গে নিয়ে ৭৬ রানের একটি পার্টনারশিপ গড়ে তোলেন জুরেল। শেষ পর্যন্ত ২৮ রানে কুলদীপ যাদব আউট হয়ে যান। কুলদীপ যাদবের আউটের পর আকাশ দীপ খেলতে নামেন। এরপর আকাশ দীপ অবশ্য বেশিক্ষণ ক্রিজে টেকেননি। এরপর ৯০ রানের মাথায় আউট হয়ে যান জুরেল।

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিশিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার