উদয়পুর অনাথ হোস্টেলে অক্ষয় কুমার, দিলেন ১ কোটি টাকা আর্থিক অনুদান

উদয়পুরে থাকাকালীনই 'খিলাড়ি' অভিনেতা কাজ থেকে কিছুটা সময় বিরতি নিয়ে খেরওয়ারার খোখাদারায় বনবাসী কল্যাণ পরিষদের হোস্টেলে পৌঁছন। এরপর তিনি ছাত্রাবাসের পূজা অনুষ্ঠানে অংশ নেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ও করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী এপ্রিলে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার(Akshay kumar) এবং টাইগার শ্রফের বহু প্রতীক্ষিত ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। গত রবিবার লখনউ-এর একটি ইভেন্টে অভিনব কায়দায় ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির প্রচার সেরেছেন টাইগার-অক্ষয় দুজনাই। এদিন লাইভ স্টান্ট দেখিয়েছেন দুই হিরো। তাঁদের দেখতে ভিড় জমিয়েছিল লাখ লাখ দর্শক। যার ফলে ভিড় নিয়ন্ত্রণে রীতিমতো হিমসিম খেয়ে যান পুলিশ প্রশাসন। নায়কদের সামনেই পুলিশ লাঠিচার্জ করতে শুরু করেন।

যাই হোক, এই বিষয়টির দিন কয়েক পরেই অভিনেতা অক্ষয় কুমার উদয়পুরের খেরওয়ারা ছাউনিতে গিয়ে একটি অনাথ হস্টেলে আর্থিক সহায়তা করে এলেন। যার নাম বনবাসী কল্যাণ পরিষদ হোস্টেল। অভিনেতার পূজা করারও একটি ভিডিও অনলাইনে উঠে এসেছে। বর্তমানে তাপসী পান্নুর সঙ্গে অক্ষয় কুমার তাঁদের আসন্ন ছবি ‘খেল খেল মে’-এর শুটিংয়ের জন্য উদয়পুরে রয়েছেন। ‘খেল খেল মে’ টিম গত বছর লন্ডনেও ছবির কিছু অংশের শুটিং করে এসেছেন। উদয়পুরে থাকাকালীনই ‘খিলাড়ি’ অভিনেতা কাজ থেকে কিছুটা সময় বিরতি নিয়ে খেরওয়ারার খোখাদারায় বনবাসী কল্যাণ পরিষদের হোস্টেলে পৌঁছন। এরপর তিনি ছাত্রাবাসের পূজা অনুষ্ঠানে অংশ নেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ও করেন।

সেখানে গিয়ে ছাত্রদের সঙ্গে মিলে যান অভিনেতা, যা দেখে শিহরিত হয়ে যায় ছাত্ররাও। সফরের পরে, অক্ষয় বনবাসী কল্যাণ পরিষদের ভবন নির্মাণের জন্য ১ কোটি টাকা সহায়তা দেন। জানা গেছে, ‘খেল খেল মে’ ছবিটি পরিচালনা করেছেন মুদাসার আজিজ। এতে আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, বাণী কাপুর, আদিত্য সিল এবং অ্যামি ভির্ক। এছাড়াও থাকবেন দক্ষিণী সেনসেশন প্রজ্ঞা জয়েসয়াল।তবে ছবিটির বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে। আগামী মাসগুলিতে, অক্ষয়কে টাইগার শ্রফের সঙ্গে ‘বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’-তেও স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা যাবে। ছবিটি ২০২৪ সালের ঈদে মুক্তি পাবে। আলী আব্বাস জাফর পরিচালিত, ছবিটি স্কটল্যান্ড, লন্ডন, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত শ্যুট করা হয়েছে।

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে