ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ফিরলেন বুমরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ভারতীয় দলে ফিরলেন জসপ্রীত বুমরাহ। এবারেও দল থেকে বাইরে রাখা হল কে এল রাহুলকে। উল্লেখ্য, আগামী ৭ মার্চ থেকে ধর্মশালায় শুরু হচ্ছে শেষ টেস্ট।

এর আগে জসপ্রীত বুমরাকে রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল। বুমরা পর পর অনেকগুলি ম্যাচ খেলায় তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। প্রথমে জানা যাচ্ছিল, ভারত যদি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে যায়, তাহলে বুমরাকে ধর্মশালার টেস্ট ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে। কিন্তু পরে বিসিসিআইয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বুমরাকে ধর্মশালা টেস্টে ভারতীয় দলের সঙ্গে নেওয়া হবে। ফলে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সহ অধিনায়ক জসপ্রীত বুমরাকেও এবার দেখা যাবে ধর্মশালার টেস্টে। এদিন বিসিসিআইয়ের তরফে ধর্মশালা টেস্টের দল ঘোষণা করা হয়। সেখানে বুমরা ছাড়াও বোলারদজের মধ্যে রয়েছেন অক্ষয় প্যাটেল, কুলদীপ যাদব, মুকেশ কুমার, আকাশদীপ ও মহম্মদ সিরাজ।

এদিকে ওয়াশিংটন সুন্দরকে রিলিজ করে দিয়েছে বিসিসিআই। ওয়াশিংটন আগামী ২ মার্চ থেকে শুরু হতে যাওয়া রনজি ট্রফির সেমিফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে তামিলনাড়ুর হয়ে খেলবেন। প্রয়োজন পড়লে রনজি ট্রফির সেমিফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর পঞ্চম টেস্টের জন্য দলে যোগ দিতে পারেন ওয়াশিংটন সুন্দর। এদিকে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি মহম্মদ সামির সফল অস্ত্রোপচার হয়েছে। খুব তাড়াতাড়ি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাডেমিতে রিহ্যাব প্রসেস শুরু করবেন সামি।

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?