‘অবাধ্য’ শ্রেয়সকে কী বার্তা দিল কেকেআর, জেনে নিন…

Share:

নিজস্ব প্রতিনিধি : বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হয়েছে শ্রেয়স আইয়ারকে। ঘরোয়া ক্রিকেটে না খেলার শাস্তি দেওয়া হয়েছে তাঁকে। এই প্রেক্ষাপটে শ্রেয়সের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার একটি পোস্ট করে পাশে থাকার বার্তা দিয়েছে কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কেকেআর। সেখানে দেওয়া হয়েছে ইডেনের ছবি। ইডেন কেকেআরের ঘরের মাঠ। সেই মাঠকে ‘রাজত্ব’ বলা হয়েছে। আর সেই সঙ্গে শ্রেয়সকে বলা হয়েছে ‘রাজা’। শ্রেয়স কবে খেলতে নামবেন তার অপেক্ষায় রয়েছে বলে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের এই পোস্ট থেকেই স্পষ্ট, অধিনায়ক শ্রেয়স আইয়ারের পাশেই রয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি।

সম্প্রতি বিসিসিআইয়ের যে খেলোয়াড়দের সঙ্গে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশিত হয়েছে, তাতে বাদ গিয়েছেন শ্রেয়স আইয়ার। ভারতীয় দল থেকে বাদ যাওয়ার পর শ্রেয়সকে রনজি খেলার কথা বলা হয়েছিল। কিন্তু চোটের কারণে শ্রেয়স খেলতে পারবেন না বলে জানিয়ে দেন। এরপর ন্যাশনাল ক্রিকেট আকাডেমির তরফে জানানো হয়, শ্রেয়স আদৌ অসুস্থ নন। এরপর শ্রেয়সের এই না খেলার মনোভাব ভালোভাবে নেয় বিসিসিআই। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় শ্রেয়সকে রনজি খেলার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু তাতেও রাজি হননি এই ব্যাটসম্যান। এরপরে অবশ্য শ্রেয়স মুম্বইয়ের হয়ে রনজি ট্রফিতে খেলার বিষয়ে রাজি হয়ে গিয়েছিলেন। তবে বিসিসিআইয়ের তরফে অবশ্য শ্রেয়সকে বার্ষিক চুক্তির তালিকায় রাখা হয়নি। এখন দেখার, শ্রেয়স কী পারবেন নিজের ফর্মে ফিরে আসতে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম