বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণে আহত ৪, কারণ নিয়ে ধন্দে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ভর দুপুরে ভয়াবহ বিস্ফোরণ বেঙ্গালুরুর কুন্দালাহাল্লির এক ক্যাফেতে। বিস্ফোরণে কমপক্ষে চার জন গুরুতর জখম হয়েছেন। তার মধ্যে তিন জনই ক্যাফের কর্মী। কীভাবে ওই বিস্ফোরণ ঘটল, তা অজানা। বিস্ফোরণের কারণ নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ।

যে ক্যাফেতে বিস্ফোরণ ঘটেছে সেই রামেশ্বরম ক্যাফেটি যথেষ্টই জনপ্রিয়। সকাল থেকেই রেস্তোরাঁতে ভিড় জমান অসংখ্য খদ্দের। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। খদ্দেরদের ভিড়ে যখন ক্যাফেটি গমগম করছে তখনই ভয়াবহ শব্দে বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাণ ভয়ে অনেকেই ছোটাছুটি শুরু করে দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী, বম্ব স্কোয়াড এবং দমকলকর্মীরা। বেশ খানিকক্ষণের চেষ্টায় ক্যাফের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিস্ফোরণে আহত কর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ক্যাফের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ ঘটেছে। তবে শট সার্কিট থেকেও ওই আগুন লাগতে পারে। কীভাবে বিস্ফোরণ ঘটল, তার কারণ নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তার কারণে ক্যাফেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল