গ্যাস সিলিন্ডার নয়, বেঙ্গালুরুর ক্যাফেতে বোমা ফেটে বিস্ফোরণ, আহতের সংখ্যা বেড়ে ৯

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: গ্যাস সিলিন্ডার ফেটে নয়, ব্যাগে রাখা বোমার বিস্ফোরণে কেঁপে উঠেছিল বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম ক্যাফে। শুক্রবার বিকেলে এ কথা জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কোনও এক খদ্দেরই ওই বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে গিয়েছিলেন বলে জানিয়েছেন ক্যাফের মালিক নাগরাজ। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই খদ্দেরকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। নাশকতার সম্ভাবনা দেখা দেওয়ায় ঘটনাস্থল ঘুরে দেখেছে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) গোয়েন্দা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা।

এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ বেঙ্গালুরুর কুন্দালাহাল্লির জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেটি যথেষ্টই জনপ্রিয়। সকাল থেকেই রেস্তোরাঁতে ভিড় জমান অসংখ্য খদ্দের। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। খদ্দেরদের ভিড়ে যখন ক্যাফেটি গমগম করছে তখনই ভয়াবহ শব্দে বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাণ ভয়ে অনেকেই ছোটাছুটি শুরু করে দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী, বম্ব স্কোয়াড এবং দমকলকর্মীরা। বেশ খানিকক্ষণের চেষ্টায় ক্যাফের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিস্ফোরণে আহত কর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুপুরে পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন, সম্ভবত ক্যাফের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ ঘটেছে।

কিন্তু ক্যাফেতে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই বিস্ফোরণের আসল কারণ জানা যায়। বিকেলে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, ‘বিস্ফোরণের ঘটনা নিয়ে তদন্ত চলছে। ক্যাফেতে একটি পরিত্যক্ত ব্যাগে রাখা আইইডিতেই বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের পরেই বিস্ফোরণের পিছনে কোনও সংগঠন রয়েছে কিনা তা জানা যাবে।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল