হরিশ্চন্দ্রপুরে রাস্তার শিলান্যাসকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: কে করবে রাস্তার শিল্যানাস? এই নিয়ে বাম কংগ্রেস জোটের কর্মী সমর্থকদের আক্রমণ তৃণমূল কর্মী সমর্থকদের ওপর ।হাতাহাতিকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি। সেই পরিস্থিতির মাঝেই দুই পক্ষকে শান্ত করতে গিয়ে হাত কাটল বিডিওর। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আইসির নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী যায়। একে অপরের বিরুদ্ধে বিডিওকে(BDO) হেনস্থার অভিযোগ তুলছে দুই পক্ষই। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।স্থগিত থাকলো রাস্তার শিল্যানাস।লোকসভার প্রাক্কালে উত্তপ্ত রাজনীতির ময়দান।

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur) ১ নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানন্দপুরে পথশ্রী প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে ২৬০ মিটার রাস্তা ঢালাইয়ের অনুষ্ঠান ছিল শনিবার। একদিকে তৃণমূলের পক্ষ থেকে রাস্তা উদ্বোধনের জন্য যান জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য রবিউল ইসলাম, জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন সহ অঞ্চল তৃনমূলের সভাপতি এবং নেতা-কর্মীরা। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি এবং বরুই গ্রাম পঞ্চায়েত রয়েছে কংগ্রেস সিপিএম জোটের দখলে। যার ফলে উদ্বোধন নিয়ে শুরু হয় তরজা। অন্যদিকে, কংগ্রেস সিপিএম জোটের পক্ষ থেকে রাস্তা উদ্বোধনের জন্য আসেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আবু তাহের সহ স্থানীয় নেতা কর্মীরা। আধিকারিক হিসেবে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডলও।

কে করবে উদ্বোধন এই নিয়ে তৃণমূলের সঙ্গে জোটের বচসা শুরু হয়। বচসা থেকে হাতাহাতি এবং ধস্তাধস্তি।কার্যত রণক্ষেত্র হয়ে উঠে পরিস্থিতি।বিডিও সেই পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলে তার হাত কেটে যায়।পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গাজমেরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের দাবি এই পথশ্রী প্রকল্পের রাস্তা মুখ্যমন্ত্রীর(CM) কাজ।তাই তাদের জন-প্রতিনিধি এবং নেতৃত্বরা উদ্বোধনে গেছিলেন।এখানে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কোন ভূমিকা নেই। তৃণমূলের আরোও অভিযোগ জোটের নেতা-কর্মীরা বিডিও কে হেনস্থা করেছে।পাল্টা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল জোটের।সমগ্র ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানোতোর।

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’