আইপিএল শুরুর আগে দুঃসংবাদ গুজরাট টাইটান্সে, কিন্তু কেন

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএলের আসর। তার আগে দুঃসংবাদ এল শুভমন গিলের গুজরাট টাইটান্সের কাছে। বাইক দুর্ঘটনার কবলে পড়লেন রবীন মিঞ্জ। ২১ বছরের এই ক্রিকেটার এখন আহত হয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।

সম্প্রতি দুর্ঘটনার খবরটি নিজেই জানিয়েছেন রবীনের বাবা ফ্রান্সিস। তিনি জানান, শনিবার রাঁচী স্টেডিয়ামে প্র্যাকটিস সেরে বাইক চালিয়ে ঘরে ফিরছিলেন রবীন। তখনই তাঁর বাইক দুর্ঘটনার মুখোমুখি হয়। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বাইককে ধাক্কা মারে। ধাক্কা লাগার পর রাস্তায় পড়ে যান রবীন। তাঁর হাত পা কেটে ছড়ে গিয়েছে। তবে চোট খুব একটা বেশি গুরুতর নয়। হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রবীনকে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নিলামে রবীনকে ৩ কোটি ৬০ লাখ টাকা দিয়ে কিনেছে গুজরাত টাইটান্স। রবীন মিঞ্জ একজন উইকেটকিপার ব্যাটসম্যান। এর আগে চেন্নাই, হায়দরাবাদ ও মুম্বই রবীনকে কেনার জন্য চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত রবীনকে কিনতে সক্ষম হয় শুভমন গিলের দল।

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস