মোদির সঙ্গে দেখা করার দাবিতে বিজেপির কার্যালয়ের সামনে ধর্নায় শিখ মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার দাবিতে রাজ্য বিজেপি সদর দফতরের সামনে ধর্নায় শিখ সম্প্রদায়ের মহিলারা। কিছুদিন আগে সন্দেশখালিতে গিয়ে এক শিখ আইপিএস অফিসারকে খালিস্তানি বলে কটাক্ষ করার অভিযোগ ওঠে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। এবার শুভেন্দুর কাছে এই বিষয়ে নালিশ জানাতে চান শিখ মহিলারা।

গত ২০ ফেব্রুয়ারি থেকে লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছেন শিখ সম্প্রদায়ের মহিলারা। এনিয়ে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের এই ধর্না ১৬তম দিনে পড়ল। শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের দাবি, তাঁদেরকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে হবে। শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতার পথ থেকে সরানোর দাবি তুলেছেন তাঁরা। গত সপ্তাহে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে শুভেন্দু অধিকারীর খালিস্তানি মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর দফতরে একটি চিঠি পাঠান শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী যখন বুধবার কলকাতায় আসছেন, তখন তাঁদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিতে হবে। গত সপ্তাহের সেই চিঠির পর প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত এদিন মুরলীধর সেন লেনে বিজেপি সদর দফতরের বাইরে ধর্নায় বসলেন শিখ সম্প্রদায়ের মহিলারা।

এর আগে সন্দেশখালিতে যাওয়ার পথে আইপিএস অফিসার যশপ্রীত সিংকে উদ্দেশ্য করে খালিস্তানি শব্দটি প্রয়োগ করেছিলেন বলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই বিষয়ে নিন্দায় সরব হয় শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। ইতিমধ্যে শিখ সম্প্রদায়ের তরফে রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন কমিটির সদস্যরা। এই বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। তবে এই প্রসঙ্গে শুভেন্দু বক্তব্য, শিখ সমাজকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। তিনি এই ধরনের মন্তব্য করেননি।

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়