চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করবে রাশিয়া- চিন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ এবার চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে রাশিয়া এবং চিন। ২০৩৩ থেকে ২০৩৫ সালের মাঝে চাঁদে একটি  পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করার কথা ভাবছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান। বরিসভ বলেছেন, যাতে ভবিষ্যতে চাঁদে বসতি তৈরি করা যেতে পারে সেইজন্যই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য  চিন্তাভাবনা শুরু হয়েছে।

রুশ গবেষণা  সংস্থার তরফে জানান হয়েছে, ‘চীনা সহকর্মীদের সাথে চন্দ্র পৃষ্ঠে একটি বিদ্যুৎ ইউনিট সরবরাহ ও ইনস্টল করার জন্য একটি প্রকল্প  ঘোষণা হয়েছে । যা ২০৩৩ এবং ২০৩৫ সালের মধ্যে শুরু হবে।‘ এটি তৈরি করার মূল কারণ ভবিষ্যতে চাঁদে বসতি স্থাপন হলে সেখানে বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল যথেষ্ট নয়।  সেইজন্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অতীতেও মহাকাশ নিয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা করেছে রাশিয়া।  তবে ২০২৩ সালে রাশিয়া টানা  ৪৭ বছর পর চাঁদে লুনা-২৫ মহাকাশযান পাঠায়।কিন্তু সেই  মহাকাশযান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। অন্যদিকে গত জানুয়ারি মাসে চিন জানিয়েছে, ২০৩০ সালের আগেই চাঁদে প্রথম নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়েছে তারা। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মহাকাশে পরমাণু অস্ত্র রাখার পরিকল্পনা করছে। এই আবহেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা শুরু করেছে রাশিয়া এবং চিন।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন