বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করে নজির তুষারার

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের বিরুদ্ধে টি ২০-তে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার বোলার নুয়ান তুষারা। বাংলাদেশের বিরুদ্ধে তুষারাই ষষ্ঠ বোলার যিনি এই ইতিহাস গড়লেন।

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক টি ২০-তে হ্যাটট্রিক করেছিলেন ব্রেড লি। ২০০৭ সালে প্রথম হ্যাটট্রিক করেন তিনি। এরপর বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন লাসিথ মালিঙ্গা, দীপক চাহার, নাথান এলিস ও করিম জানাত। এবার সেই হ্যাটট্রিক করার তালিকায় যুক্ত হলেন নুয়ান তুষারা। তুষারা যখন বল করতে আসেন, তখন বাংলাদেশের স্কোর বোর্ডে এক উইকেটে ১৫ রান। নিমেষের মধ্যে বাংলাদেশের স্কোরবোর্ড দাঁড়াল চার উইকেটে ১৫। পর পর তিনটি উইকেট নিয়ে তাক লাগিয়ে দিলেন নুয়ান তুষারা। প্রথম বলে আউট করলেন নাজমুল হোসেনকে। এরপর তৌহিদ হৃদয় ও মহমুদ্দুল্লা আউট হন তুষারার পরের দুটি বলে। হ্যাটট্রিক করার পরেও অবশ্য থেমে থাকেননি তুষারা। আউট করেন সৌম্য সরকারকে।

জানা গিয়েছে, তুষারাই পঞ্চম শ্রীলঙ্কান বোলার যিনি হ্যাটট্রিক করলেন। মাতিশা পাতিরানা চোট পেয়ে ছিটকে যাওয়াতেই তার জায়গায় এদিন বাংলাদেশের বিরুদ্ধে বল করতে এসেছিলেন তুষাশা। আর বল করতে এসেই সকলকে তাক লাগিয়ে দিলেন তিনি। তুষারার এই হ্যাটট্রিকের জেরেই আন্তর্জাতিক টি ২০-তে এনিয়ে দ্বিতীয় বার এক কম রানে পাঁচ উইকেট হারাল বাংলাদেশ। এদিন ২৪ রানের মধ্যেই শ্রীলঙ্কার পাঁচ উইকেট পড়ে যায়। এর আগে ২০১১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২৩ রানের মধ্যে বাংলাদেশের পাঁচ উইকেট পড়ে গিয়েছিল।

 

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির