‘প্রাক্তনকে চাকর বানিয়ে রেখেছে’, সুস্মিতা-রোহমানের ভিডিও ঘিরে নিন্দার ঝড়

সাম্প্রতিক ওয়েব সিরিজ আর্যা ৩ এবং তালিতে দুর্দান্ত অভিনয়ের জন্য বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স। যাইহোক, তাঁর পেশাগত জীবন শুধু নয়, লাইমলাইটে থাকে সুস্মিতার রোমান্টিক জীবনও।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন প্রেমিকের সঙ্গে আদুরে মেজাজে ধরা দিয়ে প্রায় স্পটলাইট চুরি করলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। প্রায় তিন দশক ধরে বলিউডে রাজ করছেন সুস্মিতা সেন। তাঁর সৌন্দর্য, ব্যক্তিত্ব বরাবরই লক্ষ লক্ষ ভক্তদের হৃদয়ে রাজত্ব করে। কিন্তু যতো ফেমাস, তত তাঁকে নিয়ে চর্চা, সেটাই স্বাভাবিক। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সমান চর্চিত অভিনেত্রী তিনি। বছর দুয়েক আগে আচমকাই খবরে এসেছিল যে, আইপিএল ফাউন্ডার ললিত মোদীর ও প্রেমে পড়েছেন সুস্মিতা। যা নিয়ে রীতিমতো গোটা দেশ থমকে গিয়েছিল। কিন্তু বিতর্ক থেকে বাঁচতে অভিনেত্রী নিজেই জানান, ললিত মোদীর সঙ্গে তাঁর আপাতত কোনও সম্পর্ক নেই।

আবার কখনও প্রাক্তন রোহমান শলের সঙ্গে তাঁর আবারও প্যাঁচ আপের গুঞ্জন সংবাদের শিরোনামে উঠে আসে। হাঁটুর বয়সী রহমান শলের সঙ্গে সম্পর্ক কিছু বছর আগেই ভেঙে গিয়েছিল ৫০ এর সুস্মিতার। কিন্তু এখনও তাঁদের দুটিকে একসঙ্গেই দেখা যায় বিভিন্ন ইভেন্টে। সাম্প্রতিক ওয়েব সিরিজ আর্যা ৩ এবং তালিতে দুর্দান্ত অভিনয়ের জন্য বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স। যাইহোক, তাঁর পেশাগত জীবন শুধু নয়, লাইমলাইটে থাকে সুস্মিতার রোমান্টিক জীবনও। রোহমান শালের সঙ্গে ব্রেকআপ হলেও দুজনে বন্ধুত্ব বজায় রেখেছেন। যদিও তারা এখনও নিশ্চিত করেনি যে, তারা তাদের রোম্যান্স আবার পুনরুজ্জীবিত করবেন কিনা। তাঁরা প্রায়শই বিভিন্ন আউটিং, ইভেন্ট এবং পার্টিতে একসঙ্গে উপস্থিত হন। গতকাল সুস্মিতা এবং রোহমান মুম্বাইয়ে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লার ৪০ বছরের জন্মদিনের পার্টিতে অংশ নিয়েছিলেন। সেখানেই সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন সুস্মিতা সেন এবং রোহমান শাল।

স্বাভাবিকভাবেই অভিনেত্রী তাঁর অত্যাশ্চর্য চেহারা দিয়ে দর্শকদের বিমোহিত করেন। আকর্ষণীয় লাল পোশাক, ন্যুড মেকাপ দুর্দান্ত স্টানিং লুকে তিনি এদিন ধরা দিলেন। তবে ভেন্যুতে যাওয়ার আগে, সুস্মিতা পাপারাজ্জিদের জন্য পোজ দিয়েছেন। কিন্তু সবথেকে আকর্ষণীয় বিষয় হল, সুস্মিতার প্রতি রোহমানের অতিরিক্ত যত্নশীল মনোভাব। তিনি আগে গাড়ি থেকে নেমে সুস্মিতার জন্যে গাড়ির দরজা খুলে দেন, এবং তাঁর পেছন পেছন গিয়ে ইভেন্টে প্রবেশ করলেন। এবং তাঁর সঙ্গে সঙ্গে সব জায়গায় দেখা মিলল রোহমানকে। যে ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে অনেকেই সুস্মিতার প্রতি রোহমানের দৃষ্টিভঙ্গিকে সার্ভেন্টের সঙ্গে তুলনা করলেন। কেউ কেউ আবার বলেই দিলেন, সুস্মিতা তাঁকে তাঁকে চাকরের নজরেই দেখেন। যেটি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের