সুখবর! ৫০ হাজারের নীচে সোনার দর, জেনে নিন আজ কত…

এক মাস ধরে উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনা। দাম রোলার কোস্টারের মতো ওঠানামা করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরশুমে সোনার দাম ক্রমাগত কমতির দিকে। মঙ্গলবারও কিছুটা কমল সোনার দাম। এদিন ভারতীয় স্বর্ণ বাজারে ১০ গ্রাম সোনার দাম সামান্য কমে দাঁড়িয়েছে ৪৭,৮৮৯ টাকা। তবে সামান্য বেড়েছে রুপোর দাম। মঙ্গলবার এক কিলোগ্রাম রুপোর দাম ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১,১৯২ টাকা।

গত এক মাস ধরে উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনা। দাম রোলার কোস্টারের মতো ওঠানামা করেছে। তবে তা ৫০ হাজারের উপর ওঠেনি। এখনও হলুদ ধাতুর দর ৫০ হাজারের নীচেই আছে। তবে করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন আতঙ্কের মধ্যেই বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি এবং সিদ্ধান্তের দিকে নজর রেখেছেন লগ্নিকারীরা। এরমধ্যেই কিছুটা কমল সোনার দাম, ফলে স্বস্তি ফিরল ব্যবসায়ী মহল থেকে শুরু করে আম জনতার।

আপাতত ভারতে সর্বোচ্চ রেকর্ডের থেকে ৮,৪০০ টাকা মতো কম আছে সোনার দাম। করোনা সংক্রমণের মধ্যেই গত বছর অগস্টে ১০ গ্রাম সোনার দাম ঠেকেছিল ৫৬,১৯১ টাকায়। সেদিক থেকে দেখলে বর্তমানে অনেকটাই কমছে হলুদ ধাতুর দাম। মঙ্গলবার কলকাতায় প্রতি ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারট) দাম ৪৮,৫৫০ টাকা। গত রবিবারই সোনার দাম বেড়েছিল প্রতি ১০ গ্রামে ৪৫০ টাকা। দুদিনের মাথায় সামান্য কমায় স্বস্তি ফিরল ব্যবসায়ী মহলে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা