মমতার দ্রুত আরোগ্য কামনা কেজরিওয়াল-স্ট্যালিনের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চিকি‍ৎসার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তৃণমূল সুপ্রিমোর গুরুতর চোটের কথা জানতে পেরেই উদ্বিগ্ন হয়ে পড়েছে বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব। মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচনে গড়িয়াহাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠান শেষে গড়িয়াহাট চত্বরে জনসংযোগ সারেন তিনি। ওই কর্মসূচি শেষে কালীঘাটের বাড়িতে পৌঁছন। বাড়ি ফেরার পরেই প্রতিদিনের মতো ট্রেড মিলে এক্সারসাইজ শুরু করেন। আর তখনই পা পিছলে পড়ে যান মুখ্যমন্ত্রী। কপাল এবং নাক ফেটে গলগল করে রক্ত পড়তে থাকে। মুখ্যমন্ত্রীকে ওই অবস্থায় দেখে হতচকিত হয়ে পড়েন নিরাপত্তা রক্ষীরা। তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পড়ে গিয়ে মাথায়ও আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। রক্তক্ষরণ বন্ধে পাঁচটির মতো সেলাই করা হয়। কোনও অভ্যন্তরীণ চোট রয়েছে কিনা তা নিশ্চিত হতে এমআরআই ও সিটি স্ক্যান করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাত সোয়া আটটা নাগাদ ‘এক্স’ হ্যান্ডেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের কথা জানানোর পাশাপাশি বেশ কয়েকটি ছবিও প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ওই খবর জানার পরেই উদ্বিগ্ন হয়ে পড়েন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। মমতার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্ট্যালিন। ‘এক্স’ হ্যান্ডেলে দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এমন ছবি দেখে প্রচন্ড চিন্তিত। দিদি, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। ভগবান আপনাকে আশীর্বাদ করুন।’

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের