এই মুহূর্তে

২ নির্বাচন কমিশনারের নিয়োগে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধিঃ দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুর নিয়োগে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট । আগামী সপ্তাহে হবে এই মামলার পরবর্তী শুনানি। প্রাক্তন আইএএস অফিসার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নির্বাচন কমিটির দ্বারা মনোনীত হন।

গত ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নিয়েছিলেন অনুপ চন্দ্র। আর গত সপ্তাহে আচমকই ইস্তফা দিয়েছিলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। সূত্রের খবর, প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার যেভাবে ‘রাজনৈতিক প্রভু’ বিজেপি নেতাদের নির্দেশে নির্বাচন কমিশনের কাজকর্ম চালাচ্ছিলেন তাতে ক্ষুব্ধ হয়েই ইস্তফা দিয়েছেন গোয়েল। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচন পরিচালনা নিয়ে রাজীব যেভাবে ওই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে বিরুদ্ধে ‘কার্যত যুদ্ধ’ ঘোষণা করেছেন, তা মেনে নিতে পারেননি।

লোকসভা ভোটের মুখে দুই কমিশনারের পদ শূন্য হওয়ায় এক অচলাবস্থা তৈরি হয়েছে। যে কারণে ভোট নির্ঘন্ট ঘোষণা করা যায়নি এখনও পর্যন্ত। দুই কমিশনারের শূন্য পদে নিয়োগ নিয়ে জরুরি বৈঠক ডেকেছিল কেন্দ্ৰ। কাদের নাম নির্বাচন কমিশনারের পদে বিবেচনা করা হচ্ছে তার তালিকা চেয়ে পাঠিয়েছিলেন নিয়োগ কমিটির অন্যতম সদস্য তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী।তারপর বুধবার রাতে তাঁর কাছে ২১২ নামের এক তালিকা পাঠানো হয়। সেখান থেকেই জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুকে বেছে নেয় কমিটি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বনেতাদের মধ্যে ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যায় রেকর্ড মোদির

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, বাস-ইকো ভ্যানের সংঘর্ষে মৃত ৬, আহত বহু

​প্রি-ওয়েডিং শ্যুটে দুবাই গিয়ে বিপত্তি, যুদ্ধ-আতঙ্কে বুর্জ খলিফার হোটেলে ‘বন্দি’ যুগল

মোবাইল-ল্যাপটপ ভেঙে চরম পদক্ষেপ! বাবার পিস্তল দিয়ে আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর পড়ুয়া

ইরান -ইজরায়েল যুদ্ধে সবার নজর তেলের দিকে, ভারতের কোথায় মজুত আছে?

নাগপুর কারখানায় বিস্ফোরণ, নিরাপত্তায় অবহেলার অভিযোগে গ্রেফতার ৯

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ