‘গণতন্ত্র ও সংবিধান বাঁচানোর শেষ সুযোগ’, করুন আর্তি খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রতীক্ষার অবসান। শনিবার দুপুরেই আসন্ন লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর ভোট নির্ঘন্ট ঘোষণার পরেই দেশের আম আদমিকে ‘স্বৈরাচারী’ বিজেপি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

কমিশনের ভোট নির্ঘন্ট ঘোষণার পরে নিজের ‘এক্স’ হ্যান্ডলে কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচন ভারতের জন্য ‘ন্যায়ের দরজা খুলবে। স্বৈরতন্ত্রের হাত থেকে গণতন্ত্র ও সংবিধান বাঁচানোর জন্য সম্ভবত এটাই শেষ সুযোগ। ভারতের নাগরিকরা হাতে হাত মিলিয়ে ঘৃণা, লুঠ, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ঔদ্ধত্যের বিরুদ্ধে লড়াই করব।’ এর পরেই খাড়গে লিখেছেন, ‘হাত-ই বদলাবে পরিস্থিতি।’

লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পরে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেছেন, দেশের প্রায় এক কোটি ৮০ লক্ষ ভোটার এবারই জীবনে প্রথমবার ভোট দেবেন। ওই গণতান্ত্রিক অধিকার পাওয়ার জন্য প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে ধন্যবাদ জানানো উচিত নবীন প্রজন্মের ভোটারদের। কেননা, রাজীব গান্ধিই ১৮ বছর বয়সীদের ভোটাধিকার দিয়েছিলেন। তবে ‘বিজেপি বান্ধব’ হিসাবে পরিচিত নির্বাচন কমিশনের তিন হুজুর রাজীব কুমার, জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু কতটা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবেন তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন কংগ্রেসের মুখপাত্র।

উল্লেখ্য, ৪৭ দিন ধরে চলবে এবারের লোকসভা ভোট। প্রথম দফার ভোট শুরু হবে ১৯ এপ্রিল। আর শেষ দফার ভোট হবে ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশ-এই তিন রাজ্যে সাত দফায় ভোট হবে। লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ এবং সিকিম বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট নির্ঘন্ট ঘোষণার আগেই ২৬৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। কংগ্রেসের তরফে দু’দফায় ৮২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।  

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

শৈশবের স্বপ্নপূরণ, এবার আইপিএসের চরিত্রে সলমানের নায়িকা ডেইজি শাহ

‘বয়স নয়, দাম্পত্যে সুখটাই গুরুত্বপূর্ণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক, নায়কের পাশে রাখি

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন