অর্জুনজয়ী শীতল দেবীকে আইকন হিসাবে নিয়োগ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তাঁর দুটি হাত নেই। তাতে কী হয়েছে! দুই পায়ে নির্ভুল নিশানায় তীর ছুড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ওই অদম্য মানসিক জেদকে সম্মান জানাতে অর্জুন পুরস্কারে ভূষিত করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। আসন্ন লোকসভা নির্বাচনের মুখে সেই প্যারা তিরন্দাজি শীতল দেবীকে জাতীয় আইকন হিসাবে নিয়োগের কথা জানাল নির্বাচন কমিশন। রবিবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের (পিডব্লিউডি) জন্য কাজ করবেন অর্জুন পুরস্কার জয়ী প্যারা তিরন্দাজি।’

আসন্ন লোকসভা ভোটে বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের সুবিধার দিকে বিশেষ নজর দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শনিবার ভোটের নির্ঘন্ট ঘোষণা করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, আসন্ন লোকসভা নির্বাচনে দেশজুড়ে ৮৮.৪ লাখ বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার রয়েছে। ওই চাহিদা সম্পন্ন ভোটাররা চাইলে বাড়িতেই ভোট দিতে পারবেন। কষ্ট করে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছনোর প্রয়োজন নেই। তাছাড়া শারীরিক প্রতিবন্ধী সহ ৮৫ বছরের ঊর্ধ্বের ভোটারদের জন্য ভোটগ্রহণ কেন্দ্রে হুইল চেয়ারের ব্যবস্থা রাখা হচ্ছে।

ইচ্ছা থাকলে যে শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ভোট দিতে বুথে পৌঁছতে পারেন বিশেষ চাহিদা সম্পন্নরা, সেই বার্তা পৌঁছে দিতেই প্যারা তিরন্দাজি শীতল দেবীকে আইকন হিসাবে নিয়োগ করা হয়েছে। প্যারা এশিয়ান গেমসে তিনটি সোনা, একটি রুপো জিতে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি। পা দিয়ে তির ছুড়েই স্বপ্ন পূরণ হয়েছিল। আর ওই দুরন্ত পারফরম্যান্সের কারণে প্যারা তিরন্দাজিদের মধ্যে বিশ্ব সেরাও হয়েছিলেন তিনি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?