তিনটি শর্তে আইপিএল খেলার অনুমতি শ্রেয়সকে

Share:

নিজস্ব প্রতিনিধি : তিনটি শর্তে শ্রেয়স আইয়ারকে আইপিএল খেলার অনুমতি দিলেন চিকিৎসক। বলা হয়েছে, খেলার সময়ে নাইট রাইডার্স অধিনায়ককে সেই সব শর্ত মানতেই হবে। না হলে সমস্যা তৈরি হতে পারে।

একটি ইংরাজি দৈনিকে প্রকাশিত সংবাদ অনুযায়ী, সম্প্রতি শ্রেয়সের কাছে মুম্বইয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক গিয়েছিলেন। তিনি শ্রেয়সকে খেলার অনুমতি দিয়েছেন। তবে সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, শ্রেয়সের সামনের দিকে পা বেশি এগিয়ে খেলা চলবে না। সেইসঙ্গে খুব বেশি ঝুঁকে শট খেলতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি যে সব শটে পিঠের ওপর চাপ পড়তে পারে, তা কম খেলতে বলা হয়েছে। চিকিৎসক জানিয়ে দিয়েছেন, এই সব শর্ত যদি শ্রেয়স না মানেন, তাহলে তাঁর পিঠের ব্যথা আরও বাড়তে পারে। এই প্রসঙ্গে বিসিসিআইয়ের এক আধিকারিক জানান, শ্রেয়স কেকেআর শিবিরে যোগ দিয়েছে। মুম্বইয়ের এক বিশেষজ্ঞের সঙ্গে ও কথা বলেছিল। পিঠের ওপর যাতে চাপ না পড়ে সেজন্য ওকে খেয়াল রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, রঞ্জি ট্রফির ফাইনালে দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করার পরের দিন মাঠে নামেননি শ্রেয়স। মাঠেও নামেননি। জানা গিয়েছিল, তাঁর পিঠে ব্যথা হচ্ছে।পিঠের ব্যথা শ্রেয়সের কাছে নতুন নয়। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলার পরই শ্রেয়স জানিয়েছিল তাঁর পিঠে ব্যথা হচ্ছে। এরফলে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্ট খেলতে পারেননি শ্রেয়স।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩