গার্ডেনরিচকান্ডের পর মেদিনীপুর পৌরসভা সতর্ক করলো প্রোমোটারদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুরের জেলা শহরে বেআইনি – নির্মাণের বিষয়টি প্রকাশ্যে চলে এলো খোদ পৌরসভার কাউন্সিলরই এজন্য দায়ী করলেন পৌরপ্রধানকে। যদিও পৌর প্রধান দাবি করেছেন ইতিমধ্যে গার্ডেনরিচকান্ডের পর এই শহরে বহুতল  যারা নির্মাণ করছেন তাদের সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিসের কপি স্থানীয় এসডিওকে(SDO) পাঠিয়ে দেওয়া হয়েছে। আগাম সতর্ক করে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে এবং নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছে যাতে গার্ডেনরিচের মতো মেদিনীপুর শহরে কোন অঘটন না ঘটে।

এবিষয়ে কটাক্ষ করে জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেছেন, “এসব শুধু আই-ওয়াশ। আজ নয়, বহুদিন আগেই মেদিনীপুর শহরে(Medinipur City) বহুতল নির্মাণ নিয়ে আমরা আন্দোলন করেছি। শহরবাসীর সামনে বিষয়টি তুলে ধরেছি। এজন্য পুরসভা থেকে শাসকদলের নেতা-নেত্রীরা সকলেই দায়ী। আসলে এই বহুতল নির্মাণের কাটমানি হয়তো পৌরপিতা, বিধায়ক হয়ে অনেকের কাছেও পৌঁছে যায়।তাই কোনও পদক্ষেপ নেওয়া হয় না ।মেদিনীপুরে এসে মুখ্যমন্ত্রীর(CM) ধমক দেওয়াও ছিল এরকম একটি চমক। দাবি বিরোধীদের।

অন্যদিকে, গার্ডেনরিচের ঘটনার পরই মেদিনীপুরের পৌরপ্রধান(Chairman) সৌমেন খান জানিয়েছেন, “প্রতিটি বহুতল নির্মাণ সংস্থা বা কর্তৃপক্ষ বা নির্মাণকারীদের নোটিশ পাঠিয়েছি। সমস্ত কিছু যদি ঠিকঠাক না থাকে, ব্যবস্থা নেওয়া হবে। আমরা নোটিশের একটি কপি মহকুমাশাসক মধুমিতা মুখার্জি ম্যাডামকেও পাঠিয়েছি।”আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে পৌরসভা,দাবি পৌর প্রধানের।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়