আইপিএলে নয়া রেকর্ড গড়লেন ধোনি

দলের এই ভালো সময়ের মধ্যেই আইপিএলের আসরে নয়া রেকর্ড গড়ে বসলেন মহেন্দ্র সিং ধোনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর পিছিয়ে পড়লেও, চলতি আইপিএলে তরতরিয়ে ছুটছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। রবিবার শেষ বলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নাটকীয় জয় তুলে নিয়ে ফের টেবিলের শীর্ষে উঠে এসেছে সিএসকে। প্লে-অফে জায়গাটা কার্যত পাকা করেই ফেলেছে হলুদ জার্সিধারীরা।

তবে দলের এই ভালো সময়ের মধ্যেই আইপিএলের আসরে নয়া রেকর্ড গড়ে বসলেন মহেন্দ্র সিং ধোনি। ৪০ বছর বয়সে এসেও রেকর্ড! কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি। আইপিএলের আসরে উইকেটরক্ষক হিসেবে ১১৭টি ক্যাচ ধরে নজির গড়লেন তিনি। টপকে গেলেন কেকেআরের উইকেটরক্ষক দীনেশ কার্তিককে। যাঁর ক্যাচের সংখ্যা হল ১১৫টি।

ভেঙ্কটেশ আইয়ারের ক্যাচ ধরা মাত্রই কার্তিককে টপকে যান ধোনি। এরপর নাইটদের প্রাক্তন অধিনায়কও ফেরেন মাহির হাতে ক্যাচ দিয়েই। ক্যাচ এবং স্টাম্প মিলিয়ে মোট ১৫৫টি প্রতিপক্ষের উইকেটের পিছনে হাত রয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। সেই তুলনায় দেখতে গেলে একটু পিছিয়ে রয়েছেন দীনেশ কার্তিক। তাঁর দখলে রয়েছে ১৪৬টি শিকার।  

 

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

উত্তরে জারি লাল সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য