Loading live market data...
Loading active stocks...
Connecting...

আইপিএলে খেলবেন বিরাট, কী বললেন তাঁর একসময়ের সতীর্থ

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ফের বাইশ গজে ফিরতে চলেছেন বিরাট কোহলি। শুক্রবার ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের আসর। তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই খেলোয়াড়কে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তাঁরই একসময়ের সতীর্থ। ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে অংশ নেননি বিরাট কোহলি। 

সম্প্রতি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন খেলোয়াড় অ্যানি ডি ভিলিয়ার্স। অ্যানি ডি ভিলিয়ার্স জানিয়েছেন, ‘বিরাট কোহলি একজন লেজেন্ড। সাত হাজারের বেশি রান তাঁর ঝুলিতে রয়েছে। দুশোর বেশি আইপিএল ম্যাচ ও খেলেছে। আমার আশা, আইপিএলের আসরে বিরাটের দুর্ধর্ষ কামব্যাক দেখা যাবে। এবারের আইপিএলের আসরেই বিরাট কোহলি সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করবেন।‘ কিছুদিন আগেই বিরাট কোহলিকে নিয়ে ভবিষৎবাণী করেছিলেন অ্যানি ডি ভিলিয়ার্স। ডি ভিলিয়ার্স তখন জানিয়েছিলেন, বাবা হতে চলেছেন বিরাট কোহলি। ভিলিয়ার্সের সেই ভবিষ্যৎবাণী মিলে গিয়েছিল। এবারও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়ের মন্তব্য মিলবে, সেই দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। উল্লেখ্য, বিরাট কোহলি আইপিএলে ২৩৭টি ম্যাচ খেলে ৭২৬৩ রান করেছে। 

শুধু বিরাট কোহলিই নয়, তরুণ খেলোয়াড় যশস্বী জয়সওয়ালকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছেন অ্যানি ডি ভিলিয়ার্স। তরুণ এই খেলোয়াড় প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জানান, ‘যশস্বীর টেস্ট খেলা আমরা দেখেছি। টেস্ট ম্যাচে ওর পারদর্শিতা নিয়ে কোনও প্রশ্নই নেই। এবার টি ২০-তে নিজের খেলা দেখানোর সুযোগ পাবেন যশস্বী। এই টি ২০ সিরিজে যশস্বী পাঁচশোর বেশি রান করবে বলে আশা করছি।‘

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ