গৃহবন্দি করা হয়েছে কেজরিওয়ালের পরিবারের সদস্যদের, বিস্ফোরক অভিযোগ আপের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইডির হাতে গ্রেফতার হয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তার গ্রেফতারের পরেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এবার কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ আনলেন আম আদমি পার্টির নেতা গোপাল রাই।

 দিল্লির মন্ত্রী জানান, “আমি এখানে তার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু তাদের গৃহবন্দি করে রাখা হয়েছে। কোন আইনে আমাকে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে?অরবিন্দ কেজরিওয়াল ক্রমাগত দিল্লির মানুষের জন্য কাজ করেছেন।”   তবে অবশেষে আপ নেতার পরিবারের সঙ্গে দেখা করতে পারলেন  গোপাল রাই।

অন্যদিকে  সাংবাদিক বৈঠক করে আম আদমি পার্টির নেতা অতিশী বলেন,’ এই প্রথম নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে কোন রাজ্যের মন্ত্রীকে গ্রেফতার করল কেন্দ্রীয় সরকার। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র। দলের বিশ্বাস সুপ্রিম কোর্ট দেশের গণতন্ত্র রক্ষা করবে।‘ ইতিমধ্যেই  সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব মান্না, এম এম সান্দ্রেশ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বিশেষ বেঞ্চ অরবিন্দের গ্রেফতারি মামলার জরুরি শুনানি করতে সম্মত হয়েছেন।

উল্লেখ্য গ্রেফতারের পর আপ নেতারা  কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে INDIA জোটের সদস্যরা তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছেন, বিরোধীদের বিরুদ্ধে ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি। তবে শেষ পর্যন্ত ‘সত্যের জয় হবে।‘ এদিন সুপ্রিম কোর্ট অরবিন্দের গ্রেফতারি নিয়ে কি রায় দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!