Air India-কে ৮০ লক্ষ টাকা জরিমানা, কিন্তু কেন?

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ পাইলট, ক্রুদের সুরক্ষা নির্দেশিকা লঙ্ঘন করায় এয়ার ইন্ডিয়াকে জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) । জানা গিয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। DGCA বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে,’গত জানুয়ারি মাসে এয়ার ইন্ডিয়া  পাইলট, ক্রুদের সুরক্ষা নিয়ম লঙ্ঘন করেছে। সেই জন্যই জরিমানা দিতে হবে বিমান সংস্থাকে।‘

এক প্রতিবেদন মারফত জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া ৬০ বছর বয়সী বিমানকর্মীকে নিয়ে যাত্রা করে। যা ১৯৩৭ সালের এয়ারক্রাফট রুলস-এর রুল ২৮এ এর উপবিধি (২)-কে লঙ্ঘন করে। এই আইনে রয়েছে,’ বিমান সেবিকাদের সাপ্তাহিক বিশ্রাম,   ultra-long range (ULR) বিমানের আগে এবং পরে পর্যাপ্ত বিশ্রামের কথা । আর এই নিয়ম যদি কোন বিমান সংস্থা না মানে তাহলে জরিমানার হওয়ার সম্ভাবনা থাকে।‘ সেই কারণেই এয়ার ইন্ডিয়াকে ৮০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই প্রথম নয় চলতি বছর ২৯ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করে DGCA। গত ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনার পর এয়ার ইন্ডিয়াকে সাতদিনের মধ্যে জবাবদিহি করার নির্দেশ দেয় DGCA। আর এই নির্দেশের পরেই লাখ লাখ টাকা জরিমানা বিমান সংস্থার। এবার এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ১ মাসের মধ্যে ফের জরিমানা হল এয়ার ইন্ডিয়ার।

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ