আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জেল থেকে বিশেষ বার্তা পাঠালেন কেজরিওয়াল, কী বললেন?

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার জেল থেকেই আপ কর্মীদের উদ্দেশ্যে বার্তা পাঠালেন তিনি। আর তার সেই বার্তা সকলের সামনে পড়লেন স্ত্রী সুনীতা কেজরিওয়াল। বার্তার মধ্যে অরবিন্দ  কেজরিওয়াল সকলকে সমাজের জন্য কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। কাউকে ঘৃণা না করার আহ্বান জানিয়েছেন। বিজেপির মানুষকে ঘৃণা করবেন না। ওরা সকলেই আমাদের ভাই-বোন।

দিল্লির মুখ্যমন্ত্রী আরও জানান, ভারতের ভেতরে ও বাইরে বেশ কিছু শক্তি রয়েছে যারা দেশকে দুর্বল করছে। আমাদের সজাগ থাকতে হবে, এই শক্তিগুলোকে চিহ্নিত করে পরাজয় করতে হবে। দিল্লির মহিলারা নিশ্চয়ই ভাবছেন যে কেজরিওয়াল জেলে রয়েছেন। ১০০০ টাকা পেতেন কিনা কে জানে। আমি তাদের ভাই, তাদের ছেলের উপর আস্থা রাখার আহ্বান জানাচ্ছি। এমন কোনো কারাগার নেই যা তাকে বেশিদিন আটকে রাখতে পারবে। আমি শীঘ্রই বেরিয়ে আসব এবং আমার প্রতিশ্রুতি রাখব।‘

২০২১-২২ সালের বাতিল হওয়া দিল্লি মদ নীতি সম্পর্কিত অর্থ পাচারের মামলায় অরবিন্দকে গ্রেপ্তার করা হয়েছে। ইডি হেফাজতে এক রাত কাটানোর পর কেজরিওয়াল শুক্রবার  দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দেন। ইতিমধ্যেই  মুখ্যমন্ত্রীকে ৭ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে।

উল্লেখ্য, আম আদমি পার্টির দাবি, তাঁর গ্রেফতারির পিছনে ষড়যন্ত্র রয়েছে । দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে আপ।ভারতীয় জনতা পার্টির (BJP) সদর দফতরের বাইরে বিক্ষোভ শুরু হয়েছে। তবে গ্রেফতারের পর আপ নেতারা  কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে INDIA জোটের সদস্যরা তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছেন, বিরোধীদের বিরুদ্ধে ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি। তবে শেষ পর্যন্ত ‘সত্যের জয় হবে।‘

  

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ