মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল অষ্টম শ্রেণীর ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা ও রায়গঞ্জ: স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল অষ্টম শ্রেণীর এক ছাত্র। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার এবং পুরাতন মালদার মাঝামাঝি অবস্থিত মহানন্দা(Mahananda) দ্বিতীয় সেতুতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় ডুবুরি এবং স্পিড বোড দিয়ে চলছে তল্লাশি।জানা গেছে, ডুবে যাওয়া ওই ছাত্রের নাম তন্ময় রায়(১৫), বাড়ি ইংরেজবাজার পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায় । নিখোঁজ ছাত্র অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতো।

পরিবার সূত্র জানা গেছে, আজকে ওই ছাত্র স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড় হয় এবং বন্ধুদের সঙ্গে মহানন্দার দ্বিতীয় সেতুর নিচে স্নান করতে নেমে তলিয়ে যায়। বন্ধুবান্ধবরা দৌড়ে গিয়ে বাড়িতে খবর দিলে পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন ও পুলিশ প্রশাসন। তলিয়ে যাওয়ার কয়েক ঘন্টা হয়ে গেলেও এখনো ওই ছাত্রের কোন খোঁজ পাওয়া যায়নি। এদিকে দুদিন আগে বৃষ্টি হওয়ায় মহানন্দা নদীর জল ফুলেঁফেপে উঠেছে। অন্যদিকে,সামনেই লোকসভা নির্বাচন। ঠিক তার আগে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সাফল্য পেল রায়গঞ্জ পুলিশ(Raiganj Police)।

দুটি পৃথক ঘটনায় গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। প্রথমটিতে শুক্রবার দুপুরে সুভাষগঞ্জ রেলব্রিজের কাছ থেকে সহিদুর শেখ (২২) নামে কালিয়াচকের এক ব্যক্তিকে একটি ওয়ান সটার পিস্তল ও এক রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে, শনিবার ভোরে গৌরীর তেতুলতলা এলাকায় একটি৭এম এম পিস্তল ও এক রাউন্ড কার্তুজ সরবরাহের সময় পুলিশের জালে ধরা পড়ে নাসিমুল আলী ও সিরাজুল শেখ।

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন