ঘাটালের ভবানীপুর অঞ্চলে দেবের প্রচার মঞ্চের একাংশ ভেঙে পড়ে, পরিস্থিতি সামাল দিলেন প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: শনিবার ভবানীপুর অঞ্চলের পাটনা এলাকায় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারীর পথসভা চলছিল।দেব তখন মঞ্চে ওঠেন ।আর তার কিছুক্ষন পরেই মঞ্চের একাংশ ভেঙে পড়লো।যদিও সেরকম কোন অঘটন ঘটেনি৷তড়িঘড়ি মঞ্চ থেকে অনেককেই নামিয়ে দেওয়া হয়। মঞ্চটি ঘিরে নেয় নিরাপত্তা রক্ষীরা।এবার মঞ্চে বিপত্তি তাও অভিনেতা তথা ঘাটালের(Ghatal) সাংসদ দীপক অধিকারীর এরকমই অঘটন ঘটলো শনিবার।

ঘটনা ক্রমে জানা যায় এই দিন নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে জনসংযোগ করতে এসেছিলেন দীপক অধিকারী(Deepak Adhikari) ওরফে দেব। এদিন তার জনসংযোগের অন্যতম কর্মসূচির পথসভাতে তিনি যোগ দেন।এই মঞ্চে উঠার পরই তার সঙ্গে উঠেছিলেন এলাকার বিধায়ক হুমায়ুন কবীর সহ তৃণমূল নেতৃত্ব আর ছিলেন দীপক অধিকারীর নিরাপত্তায় থাকা কর্মীরা।যদিও এরপর তৃণমূল নেতাকর্মীরা মঞ্চে উঠতে গেলে বাঁধে বিপত্তি। মঞ্চের একাংশ ভেঙে পড়ে।এই ঘটনায় হতচকিত হয়ে যায় তৃণমূল নেতৃত্ব এবং ঘাটালের প্রার্থী দীপক অধিকারী।তাকে সরিয়ে নিয়ে আসে তার নিরাপত্তা কর্মীরা।যদিও এই ঘটনায় কারো হতাহত বা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

যদিও এই ঘটনার পরেই তৃণমূল নেতৃত্ব মাইকে অ্যানাউন্সড করতে থাকে অবিলম্বে মঞ্চ থেকে প্রার্থী এবং নির্দিষ্ট নেতা ছাড়া বাকিদের নেমে যাওয়ার। অনেকে যারা মঞ্চে উঠেছিলেন তাদেরকে নামিয়ে দেওয়া হয়।কিছুক্ষণের জন্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।যদিও বিষয়টি সামাল দেয় সাংসদ খোদ নিজে।প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচারে ইতিমধ্যে ঝড় তুলেছে দীপক অধিকারী, তিনি প্রতিদিনই কোথাও না কোথাও প্রচার চালিয়ে যাচ্ছেন। তার নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এইদিন ডেবরাতে জনসংযোগ করতে এসেছিলেন দীপক অধিকারী। প্রথমে তার জনসংযোগ কর্মসূচি ছিল ডেবরা(Debra) ভবানীপুরে। এরপর ছিল ভরতপুর এবং শেষে ছিল সবং-এর লেঙ্গল কাটা এলাকায়। যদিও প্রথম জনসংযোগ কর্মসূচিতেই এই দুর্ঘটনা ঘটে যায়। দেবে দিন তার বক্তব্য রাখতে গিয়ে বলেন আমি হারি বা জিতি মানুষের উন্নয়নের কাজ হবেই। সেটা কিভাবে হবে তা সরকার দেখবে সাধারণ মানুষ কে সেটা নিয়ে ভাবতে হবে না। মানুষ উন্নয়নের কাজ পেলেই হল।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা