পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি । জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে ৬.৯ মাত্রায় ভূমিকম্প হয়। এই কম্পনের জেরে এখন পর্যন্ত ৫ জন প্রাণ হারিয়েছেন। এক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে  জানিয়েছে ইস্ট সেপিকের গভর্নর অ্যালান বার্ড। তবে, অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোনও আশঙ্কা নেই।

রবিবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানার সময় দেশটির সেপিক নদীর তীরে অবস্থিত বেশ কয়েকটি বাড়ি বন্যার কবলে পড়ে ভেসে যায়। প্রাদেশিক পুলিশ কমান্ডার ক্রিস্টোফার তামারি জানিয়েছেন, এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বর্তমানে চলছে উদ্ধারকাজ। মনে করা হচ্ছে, উদ্ধারকাজ শেষ হলে আরও বাড়বে মৃতের সংখ্যা।

ভূমিকম্পের পর পাপুয়া নিউগিনির একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ভূমিকম্পের পাশাপাশি ভয়াবহ বন্যা হয়েছে। এরফলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে একাধিক বাড়ি। জানা গিয়েছে, দ্বীপরাষ্ট্রটিতে বর্তমানে ৯০ লাখ নাগরিক বসবাস করে। তবে এই বন্যার জেরে স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন।  প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ।

উল্লেখ্য, পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট।

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ,তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার