টি ২০-তে আরও একটি রেকর্ড বিরাটের ঝুলিতে

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০-এর ইতিহাসে ফের নজির গড়লেন বিরাট কোহলি। সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭৭ রান করেন কোহলি। এই পারফরমেন্সের ফলে টি ২০-তে শততম পঞ্চাশের বেশি রান করে ফেললেন কোহলি। তিনিই প্রথম ভারতীয় যিনি এই বিরল কৃতিত্ব অর্জন করলেন।

এর আগে চেন্নাই কিংসের বিরুদ্ধে তেমন সাফল্য না পেলেও টি ২০ ক্রিকেটে প্রথম ভারতীয় হিসাবে ১২ হাজার রান করে ফেলার রেকর্ড করেছিলেন বিরাট। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পর বিরাটের টি ২০ ক্রিকেটে সংগ্রহ ১২০৯২ রান। এর মধ্যে রয়েছে ৮টি সেঞ্চুরি ও ৯২টি ফিফটি। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ওপর বিরাট আরও একটি রেকর্ড স্পর্শ করলেন। এবার প্রথম ভারতীয় হিসাবে সবচেয়ে বেশি পঞ্চাশের ওপর রান করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। সোমবার কার্যত একা হাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জয়ে লক্ষ্যে পৌঁছে দেন বিরাট।

বিরাট ছাড়াও সারা বিশ্বের নিরিখে এই ধরনের কৃতিত্ব অর্জন করেছেন দুজন। একজন হলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল ও অন্যজন হলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। গেইল ১১০টি পঞ্চাশের ওপর রান করেছেন। এর মধ্যে ২২টি সেঞ্চুরি রয়েছে। পাশাপাশি ডেভিড ওয়ার্নারের ১০৯টি পঞ্চাশের ওপর রান রয়েছে।

 

 

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?