ঢাকুরিয়া রেল বস্তিতে ভয়াবহ আগুন, এলাকায় আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার দুপুরে ঢাকুরিয়া রেল বস্তিতে আচমকা আগুন লাগল। আচমকা আগুন লেগে যাওয়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনী। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুন লাগার ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। 

এদিন দুপুর পৌনে একটা নাগাদ ঢাকুরিয়া রেল লাইনের ধারের ঝুপড়িতে আচমকা আগুন লেগে যায়। আগুন দ্রুত এক ঘরে থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়তে থাকে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এলাকার মানুষরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। রেলের তরফে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। জানা গিয়েছে, ১৫ থেকে ২০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল বাহিনী এখনও পর্যন্ত পুরোপুরি আগুন নেভাতে পারেনি। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার দুই ঘণ্টা পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। কেন দমকল বাহিনী এত দেরি করে এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এদিন আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। কারণ, মাঝে রেল লাইন থাকায়। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। রেললাইনের অন্য প্রান্ত থেকে জয় দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিলিন্ডার ফেটেই এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে।

যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তার ঠিক পাশের রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার রেললাইন। আচমকা আগুন লেগে যাওয়ায় শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আগুন লাগার পরই বস্তিতে বসবাসকারী মানুষ রেললাইনের ওপর চলে আসে। ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল করা সম্ভব হচ্ছে না। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

 

 

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে