ফের ব্যর্থ ঋষভরা, দিল্লিকে ১২ রানে হারিয়ে দিল রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চলতি আইপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে রিয়ান পরাগের অপরাজিত ৮৪ রানের দৌলতে ১৮৫ রান তুলেছিল রাজস্থান। জবাবে ১৭৩ রানে থেমে গেল ঋষভ পন্থদের দৌড়। কার্যত রাজস-থানের ব্যাটিংয়ের সময়ে শেষ ওভারে এনরিখ নোয়াকিয়েকে আক্রমণে আনার মাসুল দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। শেষ ওভারে ২৫ রান দিয়েছিলেন এনরিখে।

বৃহস্পতিবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে জয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে পওয়ার ওভারে তাণ্ডব চালাতে শুরু করেন দিল্লির ওপেনার মিচেল মার্শ। কিন্তু অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে চতুর্থ ওভারের দ্বিতীয় বলে নাদ্রে বার্গারের বলে সাজঘরে ফেরেন অজি ব্যাটার। তাঁর অবদান ১২ বলে ২৩। এক বল বাদে শূন্য রানে ফিরে যান রিকি ভুঁই। এক ওভারে জোড়া ধাক্কা খেয়ে বিপাকে পড়ে যায় দিল্লি। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ওই বিপদ থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালান ডেভিড ওয়ার্নার ও ঋষভ পন্থ। অর্ধশতরানের দোরগোড়া থেকে ফিরে যান ওয়ার্নার (৪৯)। অধিনায়ক হিসাবে পরিত্রাতা হয়ে আবির্ভূত হতে পারেননি দিল্লি অধিনায়ক ঋষভ পন্থও। তিনি ২৬ বলে ২৮ রান করে ফিরে যান। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে ব্যাট করতে নামা অভিষেক পোরেলও দলকে ভরসা জোগাতে পারেননি। ১০ বলে ৯ রান করে ফেরেন। ঋষভ ও অভিষেককে আউট করেন স্পিনার যজুবেন্দ্র চাহল।

পাঁচ উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে যায় দিল্লি। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে একটা মরিয়া চেষ্টা চালিয়েছিলেন ত্রিস্তান স্টাবস ও অক্ষর পটেল। শেষ ওভারে জয়ের জন্য দিল্লির প্রয়োজন ছিল ১৭ রান। কিন্তু বুদ্ধি করে আভেশ খানের হাতে বল তুলে দেন সঞ্জু স্যামসন। আভেশ একের পর এক ইয়র্কার দিয়ে রান আটকে দেন। মাত্র চার রান তুলতে সফল হন স্টাবস ও অক্ষর পটেল। ফলে ১২ রানে হার হজম করতে হয় ঋষভ পন্থদের।

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের