কংগ্রেসের পরে ১১ কোটি টাকা শোধের আয়কর নোটিশ পেল সিপিআই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘রাজনৈতিক প্রভুদের’ খুশ  করতে বিরোধী শিবিরের বিরুদ্ধে নখদাঁত বের করে ঝাঁপাল দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ হিসাবে অভিযুক্ত আয়কর দফতর। কংগ্রেসের পরে এবার ১১ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়ে সিপিআইকে চিঠি পাঠাল নির্মলা সীতারমনের অধীনস্ত দফতর। ওই চিঠি পেয়েই কার্যত মাথায় হাত সিপিআই নেতৃত্বের। আয়কর দফতরের ‘কর সন্ত্রাস’ এর বিরুদ্ধে আইনি পরামর্শ নিতে শুরু করেছেন ডি রাজারা।

সিপিআইয়ের কাছে পাঠানো চিঠিতে আয়কর দফতরের পক্ষ থেকে দলের ব্যবহৃত এক পুরনো প্যান কার্ডের নম্বর উল্লেখ করে কর না মেটানোর কথা উল্লেখ করা হয়েছে। এমনকি ওই কয়েক বছরের বকেয়া কর, তার উপরে সুদ এবং জরিমানা মিলিয়ে ১১ কোটি টাকা অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। ওই চিঠি পাওয়ার পরেই আইনজীবীদের সঙ্গে শলা-পরামর্শ শুরু করেছেন সিপিআইয়ের শীর্ষ নেতৃত্ব। শুধু তাই নয়, আয়কর দফতর দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারেন, সেই আশঙ্কায় অবিলম্বে বিভিন্ন ব্যাঙ্কে থাকা দলীয় অর্থও তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবারই কংগ্রেসকে চিঠি পাঠিয়ে ১৮২৩ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছিল আয়কর দফতর। ওই নোটিশ পেয়েই আয়কর দফতরের বিরুদ্ধে কর সন্ত্রাসের অভিযোগ তুলেছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তার ঘণ্টাখানেকের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেলে ‘এক্স’ হ্যান্ডেলে জানিয়েছিলেন গত ৭২ ঘন্টায় আয়কর দফতর থেকে তিনি ১১টি নোটিশ পেয়েছেন।

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের