কেজরির গ্রেফতারিতে BJP সারা বিশ্বের কাছে লজ্জিতঃ অখিলেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে একজোট হয়েছে INDIA জোট। রবিবার দিল্লির বুকে রয়েছে মেগা সমাবেশ। এবার সেই সমাবেশে এসেই বিজেপিকে আক্রমণ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন,’দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করায় বিজেপি সারা বিশ্বে লজ্জিত হচ্ছে।‘  

শুধু তাই নয় অখিলেশ আরও জানান, ‘বিজেপির উদ্বেগ হল তাদের হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে। তাই ইডি, সিবিআই এবং আইটি মোতায়েন করছে কেন্দ্রীয় সরকার। বিজেপির মতো এত মিথ্যা আর কেউ বলেনি।‘ রবিবার ঐতিহাসিক রামলীলা ময়দানে শুরু হতে চলেছে INDIA জোটের মেগা সমাবেশ । রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, তেজস্বী যাদবের মতো INDIA জোটের শীর্ষ নেতারা এই সমাবেশে উপস্থিত থাকবেন। এই সমাবেশের   দেশের গণতন্ত্রকে বাঁচাতে এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তোলা হবে।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দকে ইডি গ্রেফতার করেছে। আর তার গ্রেফতারির  পরেই দিল্লি জুড়ে শুরু হয়েছে আম আদমি পার্টির বিক্ষোভ। গ্রেফতারির পর থেকেই অরবিন্দের পাশে দাঁড়িয়েছে আপ নেতারা। অন্যদিকে INDIA জোটের সদস্যরা তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছেন, বিরোধীদের বিরুদ্ধে ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি। তবে শেষ পর্যন্ত ‘সত্যের জয় হবে।‘ অন্যদিকে অরবিন্দের গ্রেফতারির পরেই সরব হয়েছে জার্মানি, আমেরিকা এবং জাতিসংঘ। তাদের তরফে বলা হয়েছে, যাতে কেজরিওয়ালের গ্রেফতারির বিচারে স্বচ্ছতা থাকে। তবে বিদেশের এই হস্তক্ষেপকে একেবারেই ভাল চোখে দেখছে না ভারতের বিদেশমন্ত্রক।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি