দাজিলিংয়ে বিনয় তামাংকে প্রার্থী করল না কংগ্রেস, কে হলেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ টানাপোড়েনের পর দার্জিলিংয়ে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস । আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুনিশ তামাং। দিন কয়েকআগে তিনি  অজয় এডওয়ার্ডের সঙ্গে দিল্লিতে এআইসিসি দপ্তরে গিয়ে কংগ্রেসে যোগ দেন । আর তারপরই পাহাড়ের রাজনীতিকে ঘোরাতে মনীশকে দার্জিলিং থেকে প্রার্থী করল কংগ্রেস।

মুনীশ তামাং হলেন পাহাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। জানা গিয়েছে, বেশ কয়েকটি গোর্খা সংগঠনের সংযুক্ত মঞ্চ ভারতীয় গোর্খা পরিসঙ্গের শীর্ষনেতা ছিলেন মুনীশ। শুধু তাই নয় তিনি দিল্লিতে অধ্যাপনা করতেন। দার্জিলিং ভুমিপুত্রকেই প্রার্থী করে শক্ত হল বাম-কংগ্রেস জোট।  

অন্যদিকে গত ২৬ নভেম্বর কংগ্রেসে যোগ দিয়ে এই আসনে প্রার্থীপদের বড় দাবিদার হয়ে ওঠেন প্রাক্তন গোর্খা জনমুক্তি মোর্চা ও তৃণমূল নেতা বিনয় তামাং। প্রার্থী ঘোষণায় দেরি হওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেন বিনয়। আর তখনই কংগ্রেসে যোগদান করে দার্জিলিংয় লোকসভা কেন্দ্র থেকে  প্রার্থী হলেন  মুনিশ ।

প্রসঙ্গত, আগামী ২৪ এপ্রিল দার্জিলিঙে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ।  মনোনয়ের শেষ পর্ব আসন্ন হলেও কংগ্রেসের প্রার্থী ঘোষণা হচ্ছিল না। যা নিয়ে কিছুটা হলেও  তৈরি হয়েছিল উদ্বেগ। অবশেষে নির্বাচনের ২২ দিন আগে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। অন্যদিকে দার্জিলিঙে তৃণমূলের হয়ে লড়বেন গোপাল লামা এবং বিজেপির  বিদায়ী সাংসদ রাজু বিস্তাক।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী