‘চুরি হতে পারে গোপনীয় তথ্য’, ফের আইফোন, ম্যাক বুক নিয়ে সতর্ক করল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের অ্যাপলের আই ফোন, আই প্যাডস, ম্যাক বুক ব্যবহার নিয়ে জনতাকে সতর্ক করল মোদি সরকার। কেন্দ্রীয় সংস্থা ‘ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম’ বা সিইআরটি-ইন এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাপলের ওই সমস্ত পণ্য ব্যবহারে উচ্চ ঝুঁকি রয়েছে। ফলে ফোনের সংবেদনশীল তথ্য বাইরের কারও হাতে পড়তে পারে। ফলে ব্যবহারকারীদের আই ফোন, আই প্যাডস ও ম্যাক বুক ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বরেই স্যামসাং ও অ্যাপলের আই ফোন-সহ বিভিন্ন পণ্য ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা জারি করেছিল কেন্দ্রীয় সংস্থা ‘ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম’ বা সিইআরটি-ইন। গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার ব্যাপারে সুনাম রয়েছে অ্যাপলের। ফলে কেন্দ্রের ওই  সতর্কবার্তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু ফের সিএআরটি ইনের পক্ষ থেকে ব্যবহারকারীদের স্টিভ জোবসের সংস্থার তৈরি ফোন, ম্যাক বুক ও আই প্যাডস ব্যবহার সতর্ক করে দিল সিআইআরটি- ইন।

ওই সতর্ক বার্তায় বলা হয়েছে, আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন এক্স, আই প্যাড জেন ৫-এর যে ডিভাইসগুলিতে অপারেটিং সিস্টেম ১৬.৭.৭-এর পূর্ববর্তী সময়ের সফটওয়্যার ও হার্ডওয়্যার রয়েছে সেগুলি অত্যন্ত ঝুঁকির মুখে রয়েছে। অ্যাপলের অনেক পণ্যে ‘রিমোট কোড এগজিকিউশন ভালনারেবিলিটি’ খুঁজে পাওয়া গিয়েছে, যার ফলে হ্যাকারদের জন্য আইফোন বা ম্যাকবুকের মতো ডিভাইস হ্যাক করা অনেক সহজ।  ‘রিমোট কোড এগজিকিউশন ভালনারেবিলিটি’র কারণে হ্যাকাররা খুব সহজেই অনেক দূরে বসে নিয়ন্ত্রণ করতে পারবে। ফলে ব্যবহারকারীর অজান্তেই চুরি হয়ে যেতে পারে গোপনীয় তথ্য। নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েই কাজ হাসিল করতে পারেন হ্যাকাররা। যদিও সিআইআরটি- ইন এর সতর্কবার্তা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল।

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের