আর প্রেমিকা নয়, স্বামী-স্ত্রী হয়েই পর্দায় কামব্যাক অনিন্দ্য দা-জুন আন্টির

লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছোটবেলা থেকেই কাজ করছেন তিনি। ২০২১ সালের পর ফের লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজে ফেরা, ঘর ওয়াপসির মতো

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘জুন আন্টি’ নামটি সিংহভাগ সিরিয়ালপ্রেমী বাঙালির কাছেই পরিচিত। স্টার জলসার ‘শ্রীময়ী’ সিরিয়ালের মাধ্যমেই সামনে এসেছে এই নামটি। যেখানে জুন আন্টির চরিত্রে অভিনয় করে সকলের নজরে এসেছিলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। সিরিয়ালে তাঁর চরিত্রটি নেগেটিভ হলেও এই চরিত্রের মাধ্যমেই মন জয় করে নিয়েছিলেন সকল দর্শকদের। এমনকী আজও তিনি দর্শকমহলে এই নামেই পরিচিত। বলা চলে, টলিউড ইন্ডাস্ট্রিতে বহুদিন রাজ করলেও তেমনি খ্যাতি পাননি তিনি।

এই ‘জুন আন্টি’ চরিত্রের মাধ্যমেই তিনি আজ খ্যাতির শীর্ষে পৌঁছেছেন। তবে শ্রীময়ী বহুদিন শেষ হলেও এখনও দর্শকের মনে বেঁচে রয়েছে এই সিরিয়ালটি, বিশেষ করে জুন আন্টির সেই মুখ ভেঙানি, আর শ্রীময়ীর সংসারে আগুন লাগানোর ফন্দি ফিকির সবটাই। তবে চোখে খিদা, মুখে লাজ হলেও দর্শকরা আজও এই জুটিকে পর্দায় দেখতে চান। অবশেষে গত কয়েকদিন আগেই জানা যায় যে, ফিরছে সেই আইকনিক জুটি অনিন্দ্য দা এবং জুন আন্টি। একটা সময় জুন আন্টি বাংলার ঘরে ঘরে একেবারে পরিচিত নাম হয়ে উঠেছিল।

তাঁর অভিনয়, দৃষ্টিভঙ্গি নিয়ে নেটপাড়ায় মিমের বন্যা বয়ে যেত। এবার শ্রীময়ীকে না জ্বালালেও দর্শকদের জ্বালাতে বহুদিন পর একসঙ্গে ফিরছেন অনিন্দ্য দা এবং জুন আন্টি। অর্থাৎ সুদীপ মুখোপাধ্যায় এবং উষসী চক্রবর্তীকে আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে। লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। সেখানেই একসঙ্গে দেখা যাবে তাঁদের। শ্রীময়ী ধারাবাহিকের মতো এবারেও নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁদের, যার নায়ক-নায়িকা শন বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্কা গোস্বামী। এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে ঊষসী বলেছেন, লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছোটবেলা থেকেই কাজ করছেন তিনি। ২০২১ সালের পর ফের লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজে ফেরা, ঘর ওয়াপসির মতো।

তবে এবার প্রেমিকা নয়। সিরিয়ালে সুদীপের সঙ্গে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। তবে চরিত্রে তাঁর নেগেটিভ শেডস রয়েছে। তবে স্টার জলসায় এই নতুন সিরিয়াল কবে থেকে দেখা যাবে তা জানা যায়নি। এদিকে অনিন্দ্য-জুনের সেই খতরনক জুটিকে পর্দায় দেখার জন্যে উদগ্রীব হয়ে রয়েছেন বাংলা সিরিয়ালের দর্শক।

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ