জন্মদিনে সোহমের সঙ্গে সম্পর্কের শিলমোহর দিলেন শোলাঙ্কি

এই তারকার প্রেমেই নাকি পড়েছেন শোলাঙ্কি। টলিউডে কান পাতলেই তাঁদের সম্পর্কের জল্পনা শোনা যায়। তবে এটি সত্যিই কিনা, তা নিয়ে মুখ খোলেননি অভিনেতা-অভিনেত্রী কেউই।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের সম্পর্ক নিয়ে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি চলেই ভক্তদের। নিজের পছন্দের নায়ক বা নায়িকার সম্পর্কের কথা শুনলে সবার আগে খুশি হন ভক্ত মহলই। পাশাপাশি কম চর্চাও চলেনা তাঁদের সম্পর্ক নিয়ে। অভিনেত্রী শোলাঙ্কি রায়, বাংলা ইন্ডাস্ট্রির একজন দুর্ধর্ষ নায়িকা। ছোটপর্দা ছেড়ে তিনি এখন বড় পর্দায়ও পা বাড়িয়েছেন। গতবছরেই রিলিজ করেছে ‘শহরের উষ্ণতম দিনে’, এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক করেছেন শোলাঙ্কি। আর ছোট পর্দার ‘ইচ্ছে নদী’-র মাধ্যমে তিনি সিরিয়াল দুনিয়ায় আত্মপ্রকাশ করেছেন। যাই হোক, খুব স্বল্প কেরিয়ারেই টলিউডে নিজেকে বেশ প্রতিষ্ঠিত করেছেন এই সুন্দরী নায়িকা।

অভিনয়ের দ্বারা মন জিতেছেন সকলের। তবে পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অভিনেত্রী বেশ চর্চিত। বিয়ে করেছিলেন দীর্ঘদিনের প্রেমিককে। কিন্তু এখন নাকি তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এমনটাই গুঞ্জন। এমনকি অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। সোহম বেশ কয়েক বছর ধরেই বলিউডে কাজ করছেন। টলিউডেও তিনি বেশ পরিচিত। এই তারকার প্রেমেই নাকি পড়েছেন শোলাঙ্কি। টলিউডে কান পাতলেই তাঁদের সম্পর্কের জল্পনা শোনা যায়। তবে এটি সত্যিই কিনা, তা নিয়ে মুখ খোলেননি অভিনেতা-অভিনেত্রী কেউই।

তবে সোহমের জন্মদিনের শুভেচ্ছা জানাতে তো বাধা নেই। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করে বার্থডে বয় সোহমকে (Soham Majumdar) শুভেচ্ছা জানালেন তাঁর বন্ধু শোলাঙ্কি রায় (Sholanki Roy)। অভিনেত্রী লিখেছেন, ‘আজকের দিনটার জন্য অনেক অনেক শুভেচ্ছা। চিরকাল নিজের মধ্যেকার এই শিশুটাকে বাঁচিয়ে রাখো। এইরকম বোকা থেকো, দয়ালু থেকো।’ শোলাঙ্কির এই শুভেচ্ছাবার্তায় মজার উত্তর দিয়েছেন বার্থডে বয় সোহমও।

জানিয়েছেন, ‘তুমি আমার ভিতরে থাকা পিসেমশাইয়ের মাসিমা।’ সামনেই মুক্তি পাবে সোহমের নতুন ছবি, ‘দুকান’ (Dukaan)। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন মোনালি ঠাকুর (Monali Thakur)-কে। পরিচালনায় সিদ্ধার্থ-গরিমা। এই ছবিতে মুখ্যভূমিকায় থাকবেন মণিকা পানওয়ার, সিকন্দর খের, হিমানি শিভপুরী, গীতিকা ত্যাগী।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ