‘শীঘ্রই মুক্তি পাব’, জেল থেকে  খোলা চিঠি মণীশ সিসোদিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান আপ নেতা মণীশ সিসোদিয়া। শুক্রবার তিনি জেল থেকে আমজনতার উদ্দেশ্যে  লিখলেন চিঠি। মণীশ সিসোদিয়া লিখেছেন, ‘তিনি শীঘ্রই জেল থেকে মুক্তি পাবেন।‘

নিজের বিধানসভা কেন্দ্রের জনগণকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে জেলবন্দি নেতা বলেছেন,’ তাঁর দল সুশিক্ষা এবং স্কুলের জন্য লড়াই করছে। যেভাবে  সবাই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল।‘তিনি আরও  বলেন,’ স্বাধীনতার স্বপ্ন সত্যি হয়েছিল ব্রিটিশদের স্বৈরশাসনের পর। একইভাবে, একদিন দিল্লির  প্রতিটি শিশু যথাযথ শিক্ষা পাবে।‘ বর্তমানে আবগারি দুর্নীতি মামলায় ১৩ মাস ধরে তিহার জেলে বন্দি রয়েছেন মণীশ সিসোদিয়া। এই জেলবন্দি অবস্থা নিয়ে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেছেন, ‘ব্রিটিশরা ক্ষমতা নিয়ে খুবই অহংকারি ছিল। সেইজন্য মহাত্মা গান্ধি  এবং নেলসন ম্যান্ডেলাকে কারারুদ্ধ করেছিল।  মিথ্যা অভিযোগে যাকে খুশি তাকে কারারুদ্ধ করত। এমনকি তারাও ভাবত এই কারাগারের দেওয়াল স্বাধীনতার জন্য লড়াইকারীদের আটকাতে পারবে।‘ এছাড়াও চিঠিতে গান্ধি  ও ম্যান্ডেলাকে অনুপ্রেরণা বলে উল্লেখ করে সিসোদিয়া তাঁর নির্বাচনী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সকলেই আমার শক্তি। জেলে থেকে আপনাদের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে  গেছে।“  

উল্লেখ্য, ২০২৩ সালে ২৬ ফেব্রুয়ারি টানা আট ঘন্টা জেরা শেষে দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার কয়েকদিনের মধ্যে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অপরাধে সিবিআই হেফাজতে থাকা আপ নেতাকে গ্রেফতার করে আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি।

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার