পারিবারিক জমি বিবাদের জেরে চাঁচলে খুন সিভিক ভলেন্টিয়ার, এলাকায় উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি, চাঁচল ও দমদম : পারিবারিক জমি নিয়ে বিবাদের জেরে খুন হতে হল এক সিভিক ভলেন্টিয়ারকে (Civic Volenteer)। লাঠি এবং শাবল দিয়ে পিটিয়ে মারার অভিযোগ। অভিযুক্ত মৃতের কাকা এবং কাকার দুই ছেলে।মালদার সামসীর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। মৃতের নাম রুহুল আমিন(৩৩)। পরিবার সূত্রে জানা গেছে, সামসি গ্রামীণ হাসপাতালের পেছনে রুহুল আমিনদের পারিবারিক একটি জমি রয়েছে। সেই জমি নিয়ে রুহুল আমিনের কাকু আব্দুল রহমানের সঙ্গে তাদের বিবাদ চলছিল।

ওই জমিতে আব্দুল রহমানরা বাড়ির কাজ শুরু করতে যায় রবিবার। জায়গার মাপ যোগ নিয়ে সমস্যা হয়। রুহুল আমিনরা প্রতিবাদ করে। সেখান থেকেই বিবাদের সূত্রপাত। রুহুল আমিনকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তার কাকা এবং তার দুই ছেলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছে আরো দুই। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। পুলিশ খুনের মামলা দায়ের করে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের (Saugata Roy)গাড়িতে ধাক্কা।

সোদপুর (Sodepur) ট্রাফিক মোড়ে প্রচার শেষে ফেরার পথে সাংসদ সৌগত রায়ের গাড়ির পিছন থেকে সজোরে ধাক্কা মারে । ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। ইতিমধ্যে ঘাতক গাড়িটির চালক সহ গাড়িটিকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। গাড়ির পিছন অংশে ক্ষতি হলেও সুস্থ আছেন সাংসদ । তার গায়ের কোথাও কোনো আঘাত তেমন ভাবে লাগেনি। কোনো ক্রমে প্রাণে বাঁচলেন প্রার্থী সৌগত রায়।

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়