Loading live market data...
Loading active stocks...
Connecting...

গুজরাটের সামনে ১৬৪ রানের লক্ষ্যমাত্রা লখনউয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যমাত্রা রাখল লখনউ সুপার জায়েন্টস। রবিবার প্রথমে ব্যাট করে লখনউ করেন ৫ উইকেটে ১৬৩ রান। অর্ধশতরান করেন মার্কাস স্টোয়েনিস। 

এদিন ঘরের মাঠে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়েন্টস। ব্যাট করতে নেমেই শুরুতে হোঁচট খায় লখনউ। ৬ রানের মাথায় কুইন্টন ডি কক উমেশ যাদবের বলে আউট হয়ে যান। এরপর ১৮ রানের মাথায় ফের উইকেট পতন হয় লখনউয়ের। দেবদত্ত পাডিক্কালকে আউট করেন উমেশ যাদব। মাত্র ৭ রান করে আউট হয়ে যান দেবদত্ত। তারপর লখনউয়ের ইনিংসকে অনেকটাই এগিয়ে নিয়ে যান কে এল রাহুল ও মার্কাস স্টোয়েনিস। খুব একটা আক্রমণাত্মক মেজাজে ব্যাট না করেই রাহুল ও মার্কাস দলকে এগিয়ে নিয়ে যান। শেষপর্যন্ত লখনউয়ের শতরানের দোরগোড়ায় ৯১ রানের মাথায় আউট হয়ে যান কে এল রাহুল। ৩১ বলে ৩৩ রান করে দর্শন নালকাণ্ডের বলে আউট হয়ে যান রাহুল। এরপর ১৫ ওভারের প্রথম বলে ছয় মেরে লখনউকে শতরানের গণ্ডি পার করালেন মার্কাস স্টোয়েনিস। সেইসঙ্গে নিজেও অর্ধশতরান করেন তিনি। সেই ওভারেই নালকাণ্ডের বলে ব্যক্তিগত ৫৮ রানের মাথায় আউট হয়ে যান স্টোয়েনিস। স্টোয়েনিসের ৫৮ রানের মধ্যে রয়েছে ৪টি চার ও ২টি ছয়।

মার্কাসের আউট হয়ে যাওয়ার পর লখনউয়ের দরকার ছিল এমন একজন ব্যাটসম্যানের যিনি শেষ পাঁচ ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারবেন। স্টোয়েনিসের আউটের পর ব্যাট করতে নামেন আয়ুশ বাদোনি। নিকোলাস পুরানের সঙ্গে জুটি বেঁধে রানের গতি তেমন বাড়াতে পারেনি আয়ুশ। নিকোলাস পুরান ও আয়ুশ বাদোনি মাঝেমধ্যে একটা-দুটো চার-ছয় মারলেও রানের গতি খুব একটা বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১১ বলে ২০ রান করে রশিদ খানের বলে আউট হয়ে যান বাদোনি। বাদোনির ২০ রানের মধ্যে রয়েছে ৩টি চার। বাদোনি আউট হয়ে যাওয়ার পর ক্রিসে নামেন ক্রুনাল পাণ্ডিয়া। ক্রুনালকে সঙ্গে নিয়ে লখনউকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যান নিকোলাস পুরান। শেষপর্যন্ত ২২ বলে ৩২ রান করেন তিনি। এই ৩২ রানের মধ্যে রয়েছে তিনটি ছয়। অন্যদিকে এদিন গুজরাটের তরফে উমেশ যাদব ২ উইকেট পান। অন্যদিকে দর্শন নালকাণ্ডে নেন ২ উইকেট।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত