ফের চোট পেয়ে মাঠের বাইরে লখনউয়ের ময়াঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের চোট নিয়েই মাঠ ছাড়তে হল লখনউ সুপার জায়েন্টসের সাড়া জাগানো পেস বোলার ময়াঙ্ক যাদবকে। জানা গিয়েছে, রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামার পর পেশীতে টান ধরে ময়াঙ্কের। এর ফলে তাঁকে মাঠ ছাড়তে হয়। কবে ময়াঙ্ক মাঠে ফিরতে পারবে, সেই সম্পর্কে এখনই কিছু জানা যাচ্ছে না।

রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র এক ওভার বল করেন ময়াঙ্ক। এক ওভারে ১৩ রান দেন তিনি। এক ওভারে ১৩ রান দেওয়ার পর ময়াঙ্ককে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। মাঠ ছাড়ার আগে ফ্যাঞ্চাইজির ফিজিও-এর সঙ্গেও কথা বলতে দেখা যায় ময়াঙ্ককে। যে ওভারে ময়াঙ্ক ১৩ রান দিয়েছিলেন, সেই ওভারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি দুবার বল করতে পেরেছিলেন ময়াঙ্ক। চলতি আইপিএলে আগের যে দুটি ম্যাচে খেলেছেন ময়াঙ্ক, সেখানে ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার বেগে বল করতে দেখা গিয়েছে তাঁকে। ফলে ময়াঙ্ক যে তাঁর স্বাভাবিক ছন্দে ছিলেন না, এটাই তার প্রমাণ।

ইতিমধ্যে ময়াঙ্ক সম্পর্কে কিছুটা মুখ খুলতে দেখা গিয়েছে লখনউ সুপার জায়েন্টসের অল রাউন্ডার ক্রুনাল পাণ্ডিয়াকে। তিনি জানান, ময়াঙ্কের সঙ্গে তাঁর কথা রয়েছে। ময়াঙ্ক সুস্থ রয়েছেন বলে তাঁর মনে হয়েছে। এর আগেও গোড়ালি চোট ও পেশী টান লেগে মাঠ ছাড়তে হয়েছে ময়াঙ্ককে। চোট থাকার কারণেই রনজি ট্রফিতে দিল্লির হয়ে খেলতে পারেননি এই পেসার। চোট সারিয়ে এবারের আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নেমেছিলেন ময়াঙ্ক। মাঠে নেমেই সকলকে চমকে দিয়েছিলেন তিনি।

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের