সুপার কাপ থেকে বিদায় আল নাসরের, লাল কার্ড দেখলেন রোনাল্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মেজাজ হারালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তার মাশুলও গুনলেন লালকার্ড দেখে। শুধু নিজেই যে মাঠের বাইরে চলে গেলেন তা নয়, সুপার কাপ থেকে নিজের ক্লাব আল নাসরের বিদায়ও নিশ্চিত করলেন। সোমবার আল-হিলালের কাছে ২-১ গোলে হেরে গেল রোনাল্ডোর ক্লাব। আগামী ১১ এপ্রিল সুপার কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে আল ইত্তিহাদ ও আল হিলাল।

সুপার কাপের সেমিফাইনালে ম্যাচের শুরু থেকেই আল হিলালের উপরে ঝাঁপিয়ে পড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সাদিও মানেরা। একের পর এক আক্রমণ তুলে প্রতিপক্ষের রক্ষণ ভাগের খেলোয়াড়দের দিশেহারা করে দেন। যদিও কাঙ্খিত গোল পাননি। ১৭ মিনিটে সুবর্ণ সুযোগ মিস করেন সিআর সেভেন। গোলরক্ষককে একা পেয়েও বক্সের উপর দিয়ে বল উড়িয়ে দেন। প্রথমার্ধের সংযুক্তির সময়ে আল হিলালের জাল কাঁপিয়ে ছিলেন ওতাবিও। যদিও অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয়। শেষ পর্যন্ত গোল শূন্য সমতাতেই বিরতিতে যায় দুই পক্ষ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলের আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। এমন এক প্রতি আক্রমণ থেকেই দুর্দান্ত ফিনিশিংয়ে আল নাসরের জালে বল গলান আল হিলালের তারকা ফুটবলার সালাম আলদাউসারি। এর পাঁচ মিনিট বাদে ম্যালকমের শট গোল পোস্টে লেগে ফিরে আসে। নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় আল হিলাল। ৭২ মিনিটে হেড থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন ম্যালকমই। ২ গোলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় আল নাসর। গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপান রোনাল্ডো-মানেরা। ৮৫ মিনিটে সাইড লাইনের ওপারে যাওযা বল কুড়িয়ে আনা নিয়ে মাথা গরম করে প্রতিপক্ষের আলি আলবুলআইহিকে কনুই দিয়ে গুঁতো মারেন সি আর সেভেন। শুরু হয় দুই দলের ফুটবলারদের উপরে বাগ-বিতণ্ডা। রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তাঁর সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন পর্তুগিজ তারকা। ফলস্বরূপ লাল কারল দেখে মাঠের বাইরে যেতে হয়। দশ জনের দল হয়ে যায় আল নাসর। শেষের দিকে গোল করে ব্যবধান কমান সাদিও মানে।

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়