হোয়াটসঅ্যাপে যে যে নতুন আপডেট আসছে…

এবার থেকে স্ট্যাটাস অপশনে ‘প্রাইভেট ট্যাগ’ নামের নতুন সুবিধা চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে আপনি আপনার নিজের স্ট্যাটাসে নির্দিষ্ট ব্যক্তির নাম ট্যাগ করতে পারবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে আমাদের নিত্যদিনের সাথী WhatsApp। বাড়তি রিচার্জ করে ম্যাসেজ পাঠানোর জামানা এখন শেষ। সবার হাতে এখন স্মার্টফোন। আর মুঠোফোন হাতে আসার পর থেকেই মানুষের এখন একমাত্র যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া। যার মধ্যে রয়েছে ফেসবক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। তবে বেশিরভাগ মানুষই হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল। বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ এটি। আর ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নতি করতে মেটা মালিক নিত্যদিন নতুন নতুন বৈশিষ্ট্য যোগ করছে এই জনপ্রিয় অ্যাপে। বর্তমানে হোয়াটসঅ্যাপে লিখিত বা অডিও বার্তা পাঠানোর পাশাপাশি নানারকম স্ট্যাটাস দেওয়া যায়।

তবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আলাদা করে যেমন পোস্ট করা যায়, যেটা সারাজীবন প্রোফাইলে রয়ে যায়। কিন্তু WhatsApp-এ এই সুবিধা আপাততঃ নেই। তবে ফেসবুক ও ইনস্টাগ্রামের স্টোরিজের মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর নিজে থেকেই মুছে যায়। এছাড়াও আপনি আপনার স্ট্যাটাস কাকে কাকে দেখাবেন, তা নির্ধারণেরও সুযোগ আছে আপনার। অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করেন। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যে আরও একটি নতুন বৈশিষ্ট্য যোগ করল মেটা। এবার থেকে স্ট্যাটাস অপশনে ‘প্রাইভেট ট্যাগ’ নামের নতুন সুবিধা চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে আপনি আপনার নিজের স্ট্যাটাসে নির্দিষ্ট ব্যক্তির নাম ট্যাগ করতে পারবেন।

যার ফলে আপনার স্ট্যাটাসে নির্দিষ্ট ব্যক্তিকে ট্যাগ করার পর স্বয়ংক্রিয়ভাবে সেই স্ট্যাটাস প্রকাশের নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ। ফলে কাজে ব্যস্ত থাকলেও তিনি সহজে স্ট্যাটাসটি দেখতে পেয়ে যাবেন। শুধু তাই নয়, স্ট্যাটাসে কোনো ব্যক্তির নাম ট্যাগ করা হলে অন্য কেউ তা দেখতে পারবেন না। জানিয়েছে ডব্লিউএবেটাইনফো। এছাড়াও WhatsApp আরেকটি বৈশিষ্ট্য যোগ করতে চলেছে। সেটা হল ফটো লাইব্রেরি। ফেসবুকের মতো সবাই এবার থেকে সবার ফটো লাইব্রেরি দেখতে পাবে WhatsApp-এর মাধ্যমে। যার জন্যে চ্যাটবারে একটি একটি নেভিগেট কি থাকবে, সেই বোতামটি দীর্ঘক্ষণ চেপে থাকলেই আপনি আপনার পছন্দের মানুষের ফটো লাইব্রেরি দেখতে পারবেন। আগামী সপ্তাহের মধ্যেই এই আপডেটটি সবাই পাবেন। তবে এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র IOS ফোন ব্যবহারকারীদের জন্যে উপলব্ধ।

ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, ইনস্টাগ্রাম স্টোরিজে অনুসরণকারীদের মেনশন করার আদলেই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপের প্রাইভেট ট্যাগ সুবিধা। স্ট্যাটাস পোস্ট করার সময় সহজেই নির্দিষ্ট ব্যক্তির নাম প্রাইভেট ট্যাগ হিসেবে নির্বাচন করা যাবে। বর্তমানে সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে