ইজরায়েলের ওপর হামলা নয়,  ইরানকে সতর্ক করল বাইডেন প্রশাসন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইজরায়েলের ওপর হামলা চালাবে ইরান। এমনই আশঙ্কা করে ইজরায়েলকে সতর্ক করে দিয়েছে বাইডেন প্রশাসন। পাশাপাশি ইরানকে হামলা না চালানোর পরামর্শ দেয় মার্কিন প্রেসিডেন্ট। তিবি বলেন, ‘ কবে এই হামলা হবে তা জানা নেই। কিন্তু শীঘ্রই হবে এই যুদ্ধ।‘

হামলা প্রসঙ্গে বাইডেন বলেন,’ এই যুদ্ধে আমরা ইজরায়েলের পাশে থাকব। কারণ ইজরায়েলর প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইজরায়েলকে রক্ষা করতে সাহায্য করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে ইরান জয়লাভ করতে পারবে না।‘ ইতিমধ্যেই  হামলার আশঙ্কা পেয়েই তড়িঘড়ি বৈঠকে বসেছে ইজরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে হামলা নিয়ে আলোচনায় কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখন জানা যায়নি।

উল্লেখ্য, ইজরায়েল ও ইরানের সমপর্ক বরাবরই শীতল। গাজায় গণহত্যা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে খুন নিয়ে তেল আভিভের বিরুদ্ধে সুর চড়িয়েছে ইরান। পাল্টা হামাস ও হিজবুল্লাহ জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ তুলে তেহরানকে বিঁধে চলেছে তেল আভিভ। দুই পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যে গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের একটি ভবনে হামলা চালায় ইজরায়েলি সেনা। ওই হামলায় ইরানের সেনাবাহিনীর এলিট ফোর্স আইআরজিসির দুই শীর্ষ কমান্ডারসহ অন্তত ১১ জন আধিকারিক নিহত হন। ইজরায়েলের ওই হামলার মধুর প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেইনি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দূতাবাসে হামলাকে ইরানের মূল ভূখণ্ডে হানা হিসাবেই ধরে নেওয়া হবে। আর ইরানের ভূখণ্ডে হামলাকারীদের উপযুক্ত জবাব পেতে হবে। খামেইনির হুমকির পরেই মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়িয়েছে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ