১৬১ রানে লখনউকে বেঁধে রাখলেন শ্রেয়সরা

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতা নাইট রাইডার্সকে জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যমাত্রা দিল লখনউ সুপার জায়েন্টস। রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬১ রান করে লখনউ সুপার জায়েন্টস। এদিন লখনউয়ের কোনও ব্যাটসম্যানই নাইটদের বলে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি।

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। ফলে প্রথম ব্যাট করতে নামতে হয় লখনউ সুপার জায়েন্ট। প্রথমে ব্যাট করতে নেমে লখনউয়ের ১৯ রানের মাথায় আউট হয়ে যান কুইন্টন ডি কক। ব্যক্তিগত ১০ রানের মাথায় বৈভব আরোরার বলে আউট হয়ে যান তিনি। এরপর দলগত ৩৯ রানের মাথায় দীপক হুদাও মিচেল স্টার্কের বলে আউট হয়ে যান। লখনউকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কে এল রাহুল ও আয়ুস বাদোনি। দুজনে মিলে মাত্র ৩৯ রান যোগ করেন তাঁরা। এরপরই ব্যক্তিগত ৩৯ রানের মাথায় আন্দ্রে রাসেলের বলে আউট হয়ে যান রাহুল।

রাহুল আউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে নামা মার্কাস স্টোয়েনিস বেশিক্ষণ ক্রিজে টিকে ছিলেন না। ব্যক্তিগত ১০ রানের মাথায় মার্কাস স্টোয়েনিস আউট হয়ে যান। এরপর নিকোলাস পুরান ব্যাট করতে নামেন। শেষ ওভার পর্যন্ত লখনউকে এগিয়ে নিয়ে যান তিনি। ব্যক্তিগত ৪৫ রান করে স্টার্কের বলে আউট হয়ে যান পুরান। পুরান ছাড়াও স্টার্কের বলে আউট হয়ে যান আরশাদ খান। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬১ রান করে লখনউ সুপার জায়েন্টস।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের